1. narailerkagoj@gmail.com : admin :
  2. habibabrac1995@gmail.com : Delowar@1999 :
  3. kalamsarder3@gmail.com : Kalam Sarder : Kalam Sarder
  4. tajiburs.tr@gmail.com : tajiburnarail :
  5. tanjimsheikh.mail@gmail.com : tanjim Sheikh : tanjim Sheikh
কথার জ্বালা জুতার মালা - নড়াইলের কাগজ
শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ১১:১৭ পূর্বাহ্ন
শিরোনাম :

কথার জ্বালা জুতার মালা

কবি মিঠুয়ার রহমান
  • প্রকাশের সময় : সোমবার, ২৩ জুন, ২০২৫
  • ২১৮ বার পঠিত

কথার জ্বালা জুতার মালা
*******************
মিঠুয়ার রহমান

রাজনৈতিক নেতার জন্য
করো না কেউ তেলবাজি,
হারামজাদা নেতারা সব
করবে সদা কারসাজি।

আকাম কুকাম করবে তুমি
বসবে নেতা চেয়ার পেতে,
ক্ষমতাটা গেলে নেতার
জুতা পেটা হবে খেতে।

অতি উৎসাহী লোকের
হয় করুন পরিণতি,
কথার জ্বালা জুতার মালা
বুঝলেন তো মতিগতি?

আইনের কাজ আইন করবে
শাস্তি দিবে বিচার শেষে,
তাই বলে কি জুতার মালা?
হচ্ছেটা কী এই দেশে!

এটা দেখে শিক্ষা নেয়া
সকল লোকের দরকার,
করবো না কেউ তেলবাজি
যতই বলুক সরকার।

এখন যারা আছে বসে
নামি দামি চেয়ার ধরে,
পানের থেকে চুন খসলেই
ধরা খাবেন এমনি করে।

যারা করলো গর্হিত কাজ
তাদের আগে বিচার করুন,
ভবিষ্যতে নইলে রে ভাই
তাদের দশাও হবে করুণ!

এই ক্যাটাগরির আরো সংবাদ
  • © স্বত্ব সংরক্ষিত © ২০২৪ নড়াইলের কাগজ
পরিক্ষামূলক সম্প্রচার
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park