1. narailerkagoj@gmail.com : admin :
  2. habibabrac1995@gmail.com : Delowar@1999 :
  3. kalamsarder3@gmail.com : Kalam Sarder : Kalam Sarder
  4. tajiburs.tr@gmail.com : tajiburnarail :
  5. tanjimsheikh.mail@gmail.com : tanjim Sheikh : tanjim Sheikh
কালিয়ায় বিশ্ব হাতধোয়া দিবস পালিত সচেতনতায় র‍্যালি
শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ০৩:০৮ পূর্বাহ্ন
শিরোনাম :
কালিয়ায় বিশ্ব হাতধোয়া দিবস পালিত, সচেতনতায় র‍্যালি চলতি অর্থবছরে ৪১ লাখ নারী পাবেন ফ্যামিলি কার্ড: মাহ্দী আমিন পরিবারভিত্তিক তথ্যভাণ্ডার গড়ছে সরকার টানা ১০ দিনের ছুটি শেষে আজ খুলছে স্কুল-মাদরাসা এবিজি ইউনিভার্সিটি কাপ ২০২৬: রফিক-আশরাফুলের উপস্থিতিতে জমকালো উদ্বোধন জিয়াউর রহমান থেকে তারেক রহমান: জাপানের সঙ্গে সম্পর্কের নতুন সম্ভাবনা রপ্তানির চাপে কারখানা, অনিশ্চয়তায় শ্রমিকদের জীবিকা শাশুড়ির প্রতি ভালোবাসা ও কৃতজ্ঞতা প্রকাশের বিশেষ দিন আজ আজ থেকে কিংস অ্যারেনা ও আনভীর ক্রিকেট স্টেডিয়ামে জমবে লড়াই পাঁচ হাজার নারীকে স্বাবলম্বী করেছেন লিপি, পাশে থাকার আশ্বাস ডিসির

কালিয়ায় বিশ্ব হাতধোয়া দিবস পালিত, সচেতনতায় র‍্যালি

কালিয়া, অফিস:
  • প্রকাশের সময় : বুধবার, ২৮ অক্টোবর, ২০২৬
  • ৬৫ বার পঠিত
‘হাত ধোয়ায় নায়ক হোন’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে নড়াইলের কালিয়ায় বিশ্ব হাতধোয়া দিবস উপলক্ষে নানা কর্মসূচি পালিত হয়েছে। ব্যক্তিগত পরিচ্ছন্নতা ও স্বাস্থ্যসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে র‍্যালি, আলোচনা সভা এবং সঠিক নিয়মে হাতধোয়া প্রদর্শনীর আয়োজন করা হয়।
বুধবার (২৮ অক্টোবর) সকালে কালিয়া উপজেলা প্রশাসন ও জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের যৌথ উদ্যোগে উপজেলা পরিষদের কনফারেন্স রুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের সহকারী প্রকৌশলী খালিদ আহমদ ওসমানী।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য দেন কালিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. জিন্নাতুল ইসলাম।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা আইসিটি অফিসার প্রস্ফুট মন্ডল,  উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, পৌর বিএনপি সভাপতি শেখ সেলিম হোসেন, বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, শিক্ষার্থীসহ নানা শ্রেণি-পেশার মানুষ।
আলোচনা সভায় ব্যক্তিগত পরিচ্ছন্নতা বজায় রাখা, নিয়মিত সাবান দিয়ে হাত ধোয়ার অভ্যাস গড়ে তোলা এবং স্বাস্থ্যসম্মত জীবনযাপনের গুরুত্ব তুলে ধরা হয়। বিশেষ করে খাবার গ্রহণের আগে, শৌচাগার ব্যবহারের পরে এবং প্রয়োজনীয় অন্যান্য সময়ে সঠিক নিয়মে হাত ধোয়ার মাধ্যমে বিভিন্ন সংক্রামক রোগের ঝুঁকি কমানো সম্ভব বলে গুরুত্বারোপ করা হয়।
কর্মসূচির অংশ হিসেবে অংশগ্রহণকারীদের সামনে সঠিক পদ্ধতিতে সাবান ও পানি দিয়ে হাত ধোয়ার কৌশল প্রদর্শন করা হয়। এর মাধ্যমে দৈনন্দিন জীবনে পরিচ্ছন্নতার অভ্যাস গড়ে তুলতে শিক্ষার্থীসহ উপস্থিত সবাইকে উৎসাহিত করা হয়।
এই ক্যাটাগরির আরো সংবাদ
  • © স্বত্ব সংরক্ষিত © ২০২৪ নড়াইলের কাগজ
পরিক্ষামূলক সম্প্রচার
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park