
দেশের ব্যাংকিং খাতে আইএফআইসি ব্যাংক পিএলসির ৫০ বছরের পথচলা পূর্তি উপলক্ষে নড়াইলের কালিয়ায় বিশেষ আয়োজন করা হয়েছে।
আগামী বৃহস্পতিবার (৮ অক্টোবর) বিকেল ৪টায় আইএফআইসি ব্যাংক পিএলসি, কালিয়া উপশাখায় এ আয়োজন অনুষ্ঠিত হবে।
ব্যাংকটির পক্ষ থেকে জানানো হয়েছে, পাঁচ দশকের দীর্ঘ যাত্রায় আস্থা, অঙ্গীকার, উদ্ভাবন ও গ্রাহকসেবাকে গুরুত্ব দিয়ে আইএফআইসি ব্যাংক দেশের ব্যাংকিং খাতে নিজেদের অবস্থান তৈরি করেছে। এই দীর্ঘ পথচলায় গ্রাহকদের আস্থা ও অংশীদারিত্বকে ব্যাংকের অগ্রগতির অন্যতম প্রধান শক্তি।
ব্যাংকের তথ্য অনুযায়ী, বর্তমানে আইএফআইসি ব্যাংকে ৩২ দশমিক ৭৫ শতাংশ সরকারি মালিকানা, ৬ হাজারের বেশি দক্ষ কর্মী এবং দেশব্যাপী ১ হাজার ৪০০টির বেশি শাখা ও উপশাখার নেটওয়ার্ক রয়েছে। পাশাপাশি ব্যাংকটির আমানতের পরিমাণ ৫৫ হাজার কোটি টাকার বেশি এবং গ্রাহক সংখ্যা ২৩ লাখেরও বেশি।

পাঁচ দশকের অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে আধুনিক, অন্তর্ভুক্তিমূলক ও গ্রাহককেন্দ্রিক ব্যাংকিং ব্যবস্থা আরও শক্তিশালী করার প্রত্যয় ব্যক্ত করেছে আইএফআইসি ব্যাংক। পরিবর্তিত সময়ের সঙ্গে গ্রাহকদের প্রয়োজন ও প্রত্যাশা পূরণে ব্যাংকটি ভবিষ্যতেও কার্যক্রম অব্যাহত রাখার কথা জানিয়েছে।
কালিয়া উপশাখার অফিসার-ইন-চার্জ মোঃ আল-আমিন মোল্যা স্বাক্ষরিত আমন্ত্রণপত্রে গ্রাহক ও শুভানুধ্যায়ীদের অনুষ্ঠানে উপস্থিত থাকার আহ্বান জানানো হয়েছে।
আয়োজকদের প্রত্যাশা, আইএফআইসি ব্যাংকের ৫০ বছরের এই মাইলফলক উদযাপন গ্রাহক, কর্মকর্তা-কর্মচারী ও শুভানুধ্যায়ীদের অংশগ্রহণে স্মরণীয় হয়ে উঠবে।