1. narailerkagoj@gmail.com : admin :
  2. habibabrac1995@gmail.com : Delowar@1999 :
  3. kalamsarder3@gmail.com : Kalam Sarder : Kalam Sarder
  4. tajiburs.tr@gmail.com : tajiburnarail :
  5. tanjimsheikh.mail@gmail.com : tanjim Sheikh : tanjim Sheikh
নড়াইলে বস্তুনিষ্ঠ সাংবাদিকতা নিশ্চিতে প্রেস কাউন্সিলের প্রশিক্ষণ
শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ০৩:০৯ পূর্বাহ্ন
শিরোনাম :
কালিয়ায় বিশ্ব হাতধোয়া দিবস পালিত, সচেতনতায় র‍্যালি চলতি অর্থবছরে ৪১ লাখ নারী পাবেন ফ্যামিলি কার্ড: মাহ্দী আমিন পরিবারভিত্তিক তথ্যভাণ্ডার গড়ছে সরকার টানা ১০ দিনের ছুটি শেষে আজ খুলছে স্কুল-মাদরাসা এবিজি ইউনিভার্সিটি কাপ ২০২৬: রফিক-আশরাফুলের উপস্থিতিতে জমকালো উদ্বোধন জিয়াউর রহমান থেকে তারেক রহমান: জাপানের সঙ্গে সম্পর্কের নতুন সম্ভাবনা রপ্তানির চাপে কারখানা, অনিশ্চয়তায় শ্রমিকদের জীবিকা শাশুড়ির প্রতি ভালোবাসা ও কৃতজ্ঞতা প্রকাশের বিশেষ দিন আজ আজ থেকে কিংস অ্যারেনা ও আনভীর ক্রিকেট স্টেডিয়ামে জমবে লড়াই পাঁচ হাজার নারীকে স্বাবলম্বী করেছেন লিপি, পাশে থাকার আশ্বাস ডিসির

নড়াইলে বস্তুনিষ্ঠ সাংবাদিকতা নিশ্চিতে প্রেস কাউন্সিলের প্রশিক্ষণ কর্মশালা

নড়াইল অফিস:
  • প্রকাশের সময় : বুধবার, ৭ অক্টোবর, ২০২৬
  • ২১২ বার পঠিত
নড়াইলে বস্তুনিষ্ঠ সাংবাদিকতা নিশ্চিতে প্রেস কাউন্সিলের প্রশিক্ষণ

অপপ্রচার ও অপসাংবাদিকতা প্রতিরোধ এবং বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে সাংবাদিকদের পেশাগত দক্ষতা বাড়াতে নড়াইলে প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (৭ অক্টোবর) বিকেলে নড়াইল সার্কিট হাউজের সম্মেলন কক্ষে বাংলাদেশ প্রেস কাউন্সিলের আয়োজনে  প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়।

কর্মশালায় নড়াইল জেলার প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার ৪৯ জন সাংবাদিক অংশগ্রহণ করেন।

কর্মশালায় দায়িত্বশীল সাংবাদিকতা, সংবাদ প্রকাশের আগে তথ্য যাচাই-বাছাই, সংবাদে বস্তুনিষ্ঠতা বজায় রাখা, অপপ্রচার ও অপসাংবাদিকতা প্রতিরোধ এবং সাংবাদিকতার নীতিমালা অনুসরণের বিভিন্ন দিক তুলে ধরেন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক ড. মোহাম্মদ আবদুল ছালাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার নূর-ই-আলম সিদ্দিকী।

জেলা প্রশাসক ড. মোহাম্মদ আবদুল ছালাম বলেন, সংবাদ প্রকাশের ক্ষেত্রে তথ্যের সত্যতা যাচাই ও বস্তুনিষ্ঠতা নিশ্চিত করা জরুরি। দায়িত্বশীল সাংবাদিকতা সমাজে সঠিক তথ্য পৌঁছে দেওয়ার পাশাপাশি জনস্বার্থ রক্ষা ও সুশাসন প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

কর্মশালায় রিসোর্স পার্সন হিসেবে বক্তব্য দেনবাংলাদেশ প্রেস কাউন্সিলের সচিব (যুগ্মসচিব) মো. আব্দুস সবুর। তিনি সাংবাদিকতার পেশাগত নীতিমালা অনুসরণ, সংবাদ প্রকাশের ক্ষেত্রে তথ্যের সত্যতা যাচাই এবং দায়িত্বশীলতার ওপর গুরুত্বারোপ করেন।

তিনি আরও বলেন, সঠিক তথ্য যাচাই করে নির্ভরযোগ্য সংবাদ প্রকাশ করা সাংবাদিকতার অন্যতম প্রধান দায়িত্ব। একই সঙ্গে অপপ্রচার ও বিভ্রান্তিকর তথ্য প্রতিরোধে সাংবাদিকদের আরও সতর্ক ও দায়িত্বশীল ভূমিকা পালনের ওপর গুরুত্ব দেন।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন জেলা তথ্য অফিসার মো. রোস্তম আলী।

কর্মশালায় সাংবাদিকতার নৈতিকতা, তথ্যের উৎস যাচাই, সংবাদ পরিবেশনে নিরপেক্ষতা এবং পেশাগত দায়িত্ব পালনের বিভিন্ন বিষয় নিয়ে মতবিনিময় হয়। অংশগ্রহণকারীরা সাংবাদিকতার ক্ষেত্রে বিদ্যমান চ্যালেঞ্জ ও দায়িত্বশীল সংবাদ পরিবেশনের বিভিন্ন দিক নিয়েও আলোচনা করেন।

নড়াইল জেলা, কালিয়া ও লোহাগড়া উপজেলার মোট ৪৯ জন সাংবাদিক কর্মশালায় অংশ নেন। অংশগ্রহণকারী সাংবাদিকদের মাঝে সনদপত্র বিতরণ করা হয়।

এই ক্যাটাগরির আরো সংবাদ
  • © স্বত্ব সংরক্ষিত © ২০২৪ নড়াইলের কাগজ
পরিক্ষামূলক সম্প্রচার
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park