

বিশ্বের সবচেয়ে প্রাচীন এবং মর্যাদাপূর্ণ আন্তর্জাতিক সাহিত্য প্রতিযোগিতা ‘দ্য কুইন্স কমনওয়েলথ রাইটিং কম্পিটিশন ২০২৬’ (The Queen’s Commonwealth Writing Competition 2026)-এ স্বর্ণ পুরস্কার জিতে অনন্য এক গৌরব অর্জন করেছেন বাংলাদেশের মো: তানজিম শেখ (Md Tanjim Sheikh)।
১৮৮৩ সালে প্রতিষ্ঠিত এবং যুক্তরাজ্যের Royal Commonwealth Society দ্বারা পরিচালিত এই বৈশ্বিক প্রতিযোগিতায় প্রতি বছর কমনওয়েলথভুক্ত দেশগুলোর সেরা তরুণ লেখকেরা অংশ নেন।
বিশ্বজুড়ে রেকর্ড সংখ্যক ৫৩,৮৪০ জন প্রতিযোগীর মধ্যে বিচারকদের মূল্যায়নে “গোল্ড অ্যাওয়ার্ড” (Gold Award) অর্জন করেছেন তানজিম।
‘Communication and Human Connection’ বিষয়কে কেন্দ্র করে লেখা ‘It Belongs to Them’ শীর্ষক প্রবন্ধের জন্য তানজিম এই সম্মাননা অর্জন করেন।
তাঁর লেখায় সংস্কৃতিভেদে মানবিক অভিজ্ঞতার সার্বজনীনতা এবং ব্যক্তিগত অভিজ্ঞতার গভীর দার্শনিক তাৎপর্য বিশেষভাবে লক্ষ করা যায়।