1. narailerkagoj@gmail.com : admin :
  2. habibabrac1995@gmail.com : Delowar@1999 :
  3. kalamsarder3@gmail.com : Kalam Sarder : Kalam Sarder
  4. tajiburs.tr@gmail.com : tajiburnarail :
  5. tanjimsheikh.mail@gmail.com : tanjim Sheikh : tanjim Sheikh
শিক্ষক সমাচার - নড়াইলের কাগজ
শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ০৫:৩২ পূর্বাহ্ন
শিরোনাম :
কালিয়ায় বিশ্ব হাতধোয়া দিবস পালিত, সচেতনতায় র‍্যালি চলতি অর্থবছরে ৪১ লাখ নারী পাবেন ফ্যামিলি কার্ড: মাহ্দী আমিন পরিবারভিত্তিক তথ্যভাণ্ডার গড়ছে সরকার টানা ১০ দিনের ছুটি শেষে আজ খুলছে স্কুল-মাদরাসা এবিজি ইউনিভার্সিটি কাপ ২০২৬: রফিক-আশরাফুলের উপস্থিতিতে জমকালো উদ্বোধন জিয়াউর রহমান থেকে তারেক রহমান: জাপানের সঙ্গে সম্পর্কের নতুন সম্ভাবনা রপ্তানির চাপে কারখানা, অনিশ্চয়তায় শ্রমিকদের জীবিকা শাশুড়ির প্রতি ভালোবাসা ও কৃতজ্ঞতা প্রকাশের বিশেষ দিন আজ আজ থেকে কিংস অ্যারেনা ও আনভীর ক্রিকেট স্টেডিয়ামে জমবে লড়াই পাঁচ হাজার নারীকে স্বাবলম্বী করেছেন লিপি, পাশে থাকার আশ্বাস ডিসির

শিক্ষক সমাচার

কবি মিঠুয়ার রহমান
  • প্রকাশের সময় : শুক্রবার, ১৪ নভেম্বর, ২০২৫
  • ১৯৪ বার পঠিত

শিক্ষক সমাচার
*************
মিঠুয়ার রহমান

পাঙ্গাস খেয়ে যায় না বেঁচে থাকা
তাই তো সবাই চলে গেলেন ঢাকা,
কেঁদে কেঁদে সবার কাছে কয়,
ইলিশ মাছের ব্যথা ক্যামনে সয়।

বাচ্চা কাচ্চার কথা বলে বলে,
অভিনয়টা করে গেলেন চলে।
সারা দেশে ভাইরাল হওয়ার পরে
ধরা খেলেন সম্পদেরই জ্বরে।

ক’দিন পরে দেখি যে এক ম্যাডাম,
হ্যাতেও দেখান ভীষণ বড় হ্যাডাম।
পোল্ট্রি খাইছে বছর বিশেক আগে,
দেশী মুরগী পড়েনি তাঁর ভাগে।

তিনতলা বিল্ডিংএ ছয়টি ঘর,
সবাই বলে ম্যাডামকেই ধর।
কোচিং ব্যবসা করছে সমান তালে,
পূবাল হাওয়া বইছে স্বামীর হালে।

বিয়ের বয়স যায় যে কারো চলে,
দেয় না মেয়ে প্রাইমারি টিচার বলে।
দুই দুইটা সারছে নাকি কাম
পরকীয়ায় ঝরায় এখন ঘাম।

ক্লাশে চেয়ে প্রাইভেটেই ঝোঁক,
আবার বলেন গ্রেড উন্নয়ন হোক।
শিক্ষক সমাজ এমন হলে চলে?
কথায় কথায় আবোল তাবোল বলে।

শিক্ষক সমাজ সবার মাথার তাজ,
তাদের সম্মান বজায় থাকুক আজ।
সম্মান জনক বেতন ভাতা দিয়ে,
দেশটা গড়ুন তাদের সাথে নিয়ে।

এই ক্যাটাগরির আরো সংবাদ
  • © স্বত্ব সংরক্ষিত © ২০২৪ নড়াইলের কাগজ
পরিক্ষামূলক সম্প্রচার
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park