1. narailerkagoj@gmail.com : admin :
  2. habibabrac1995@gmail.com : Delowar@1999 :
  3. kalamsarder3@gmail.com : Kalam Sarder : Kalam Sarder
  4. tajiburs.tr@gmail.com : tajiburnarail :
  5. tanjimsheikh.mail@gmail.com : tanjim Sheikh : tanjim Sheikh
জেলায় জেলায় রসনা বিলাস - নড়াইলের কাগজ
শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ০৫:৩৪ পূর্বাহ্ন
শিরোনাম :
কালিয়ায় বিশ্ব হাতধোয়া দিবস পালিত, সচেতনতায় র‍্যালি চলতি অর্থবছরে ৪১ লাখ নারী পাবেন ফ্যামিলি কার্ড: মাহ্দী আমিন পরিবারভিত্তিক তথ্যভাণ্ডার গড়ছে সরকার টানা ১০ দিনের ছুটি শেষে আজ খুলছে স্কুল-মাদরাসা এবিজি ইউনিভার্সিটি কাপ ২০২৬: রফিক-আশরাফুলের উপস্থিতিতে জমকালো উদ্বোধন জিয়াউর রহমান থেকে তারেক রহমান: জাপানের সঙ্গে সম্পর্কের নতুন সম্ভাবনা রপ্তানির চাপে কারখানা, অনিশ্চয়তায় শ্রমিকদের জীবিকা শাশুড়ির প্রতি ভালোবাসা ও কৃতজ্ঞতা প্রকাশের বিশেষ দিন আজ আজ থেকে কিংস অ্যারেনা ও আনভীর ক্রিকেট স্টেডিয়ামে জমবে লড়াই পাঁচ হাজার নারীকে স্বাবলম্বী করেছেন লিপি, পাশে থাকার আশ্বাস ডিসির

জেলায় জেলায় রসনা বিলাস

কবি মিঠুয়ার রহমান
  • প্রকাশের সময় : সোমবার, ২৬ জানুয়ারি, ২০২৬
  • ২৫১ বার পঠিত

জেলায় জেলায় রসনা বিলাস
**************************
মিঠুয়ার রহমান

বাংলাদেশের কোন জেলায়
কী কী আমরা খাই,
ছন্দে ছন্দে আজকে সবাই
আসুন জানি তাই।

চাঁদপুরের ইলিশ ভালো
রসমালাই কুমিল্লায়,
জামতলার মিষ্টি খেতে
চলে যান যশোর জেলায়।

কুষ্টিয়ার তিলের খাজা
খুলনার মধু সুন্দরবন,
গাইবান্ধার রসমঞ্জুরী
গাজীপুর কাঁঠালের বন।

খাগড়াছড়ির হলুদের আছে
ভীষণ নাম যশ!
নড়াইল যশোর ফরিদপুরে
খেজুর গুঁড় রস।

গোপালগঞ্জের বাদাম ভালো
চট্টগ্রামের শুঁটকি মাছ,
রাজশাহী আর দিনাজপুরে
আম লিচুর হয় চাষ।।

নাটোরের কাঁচাগোল্লায়
জিভে আসে জল,
বরিশাল আর পিরোজপুরে
প্রচুর পেয়ারা ফল।

নওগাঁর প্যাঁড়া সন্দেশ
ধান চালের বাজার,
পুরান ঢাকার বিরিয়ানি
খেতে ভারী মজার!

সূর্য্য পুরী আম হয়
জেলা ঠাকুরগাও,
চমচম আর কাঁচা গোল্লায়
নাটোর জেলায় যাও।

ঝালকাঠির আটা লবণ
চুয়াডাঙ্গার ভুট্টা পান,
ছানার তৈরি পোলাও পায়েস
জামালপুর জেলায় যান।

নরসিংদীর সাগর কলা
কিশোরগঞ্জের মিষ্টি,
সাতক্ষীরার দই সন্দেশ
অসাধারণ সৃষ্টি!

লক্ষ্মীপুরের ভাগ্য লক্ষ্মী
সুপারি গাছ বেশি,
বি-বাড়িয়ার তালের বড়ায়
মুখে ফোঁটায় হাসি।

বান্দরবানের হিল জুস
ব্যতিক্রমী এক খাবার,
রংপুরে আখ বেশি হয়
জানা আছে সবার।

মুন্সীগঞ্জে মুন্সি নাই
আছে ভাগ্যকূলর মিষ্টি,
রাস কদম্বো মিষ্টি শুধু
মেহেরপুর জেলার সৃষ্টি।

ফেনী ভোলায় মহিষের দুধ
নারিকেল গাছের সারি,
সিলেট জেলার আনারসের
সুখ্যাতি আছে ভারী!

বগুড়ার কটকটি আর
নাম করা দই,
সিরাজগঞ্জের পানতোয়া,
যশোর জেলার খই।

মাগুরা জেলার রসমালাই
রসে রসে ভরা,
শেরপুরের ছানার চপের
দাম অতি চড়া।

ফরিদপুরে পাট নেই
পুরোনো দিনের মতো।
আচার কমলা পালেয়া
সিলেটে হয় কতো!

বরিশালের কাঁচা আমড়া
সু বিখ্যাত ফল,
নামটি নিলে রমণীদের
জিভে আসে জল।

রাঙামাটির বাঁশের খাবার
কাঁঠাল কমলা জুম,
নড়াইলের নলেন গুঁড়ে
কেড়ে নিলো ঘুম।

নোয়াখালী খালি নাই
নারকেল নাড়ু পিঠা,
শরীয়ত মাদারীপুরের
রসগোল্লা ভারী মিঠা।

নড়াইলের প্যাঁড়া সন্দেশ
খেজুরের গুঁড় রস,
বাগেহাটের চিংড়ি মাছের
আছে খ্যাতি যশ।

বাংলাদেশে সকল জেলার
সুস্বাদু সব খাবার,
যশ খ্যাতি আর সম্মানে
মনটা কাড়ে সবার।

এই ক্যাটাগরির আরো সংবাদ
  • © স্বত্ব সংরক্ষিত © ২০২৪ নড়াইলের কাগজ
পরিক্ষামূলক সম্প্রচার
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park