1. narailerkagoj@gmail.com : admin :
  2. habibabrac1995@gmail.com : Delowar@1999 :
  3. kalamsarder3@gmail.com : Kalam Sarder : Kalam Sarder
  4. tajiburs.tr@gmail.com : tajiburnarail :
  5. tanjimsheikh.mail@gmail.com : tanjim Sheikh : tanjim Sheikh
হ্যাঁ'তে দিবো ভোট - নড়াইলের কাগজ
শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ০৬:৩০ পূর্বাহ্ন
শিরোনাম :
কালিয়ায় বিশ্ব হাতধোয়া দিবস পালিত, সচেতনতায় র‍্যালি চলতি অর্থবছরে ৪১ লাখ নারী পাবেন ফ্যামিলি কার্ড: মাহ্দী আমিন পরিবারভিত্তিক তথ্যভাণ্ডার গড়ছে সরকার টানা ১০ দিনের ছুটি শেষে আজ খুলছে স্কুল-মাদরাসা এবিজি ইউনিভার্সিটি কাপ ২০২৬: রফিক-আশরাফুলের উপস্থিতিতে জমকালো উদ্বোধন জিয়াউর রহমান থেকে তারেক রহমান: জাপানের সঙ্গে সম্পর্কের নতুন সম্ভাবনা রপ্তানির চাপে কারখানা, অনিশ্চয়তায় শ্রমিকদের জীবিকা শাশুড়ির প্রতি ভালোবাসা ও কৃতজ্ঞতা প্রকাশের বিশেষ দিন আজ আজ থেকে কিংস অ্যারেনা ও আনভীর ক্রিকেট স্টেডিয়ামে জমবে লড়াই পাঁচ হাজার নারীকে স্বাবলম্বী করেছেন লিপি, পাশে থাকার আশ্বাস ডিসির

হ্যাঁ’তে দিবো ভোট

কবি মিঠুয়ার রহমান
  • প্রকাশের সময় : শুক্রবার, ২৩ জানুয়ারি, ২০২৬
  • ২১২ বার পঠিত

হ্যাঁ’তে দিবো ভোট
***************
মিঠু আর রহমান

বারোই ফেব্রুয়ারি হচ্ছে গণভোট,
আসুন সবাই কষে বাঁধি জোট।
গণভোটে হ্যাঁ কে করি জয়,
দেশের ক্ষতির রইবে না আর ভয়।

ভারসাম্যের হবে বাংলাদেশ,
ফ্যাসিষ্ট হওয়ার রাস্তা হবে শেষ।
ক্ষমতা হবে না কুক্ষিগত,
সুখ শান্তি রবে অবিরত।

একই দল নয় আর বার বার,
হ্যাঁ জেতানো মহা ঔষুধ তার।
তাই তো সবাই হ্যাঁ’তে দিবো ভোট,
ষড়যন্ত্রকারীর ভাঙ্গবো জোট।

স্বৈরাচারী হতে গেলে রাজা,
উচ্চকক্ষ দিবে তাঁকে সাজা।
তত্বাবধায়ক সরকার চালু হলে,
নির্বাচনের শঙ্কা যাবে চলে।

সাংসদদের ইচ্ছা অনিচ্ছায়,
সংবিধান আর কাটা ছেঁড়া নয়।
উচ্চকক্ষের নিতেই হবে মত,
হ্যাঁ ভোটে জেতাই সঠিক পথ।

বড় বড় সাংবিধানিক পদ,
কুক্ষিগত করতে হবে রদ।
হ্যাঁ ভোট জয় যুক্ত হলে,
সংস্কারের বাঁধা যাবে চলে।

আমজনতার হবে বাংলাদেশ,
ফ্যাসিবাদীর বংশ হবে শেষ।
চলুন যাই সবার ঘরে ঘরে,
বোঝাই তাদের গণভোটের তরে।

নিজের ভালো পাগলেও বোঝে,
কিছু মানুষ তবু ‘না’ কে খোঁজে।
ঝামা ঘষে দেই গো তাদের মুখে,
হ্যাঁ জিতিয়ে থাকি দেশে সুখে।

এই ক্যাটাগরির আরো সংবাদ
  • © স্বত্ব সংরক্ষিত © ২০২৪ নড়াইলের কাগজ
পরিক্ষামূলক সম্প্রচার
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park