1. narailerkagoj@gmail.com : admin :
  2. habibabrac1995@gmail.com : Delowar@1999 :
  3. kalamsarder3@gmail.com : Kalam Sarder : Kalam Sarder
  4. tajiburs.tr@gmail.com : tajiburnarail :
  5. tanjimsheikh.mail@gmail.com : tanjim Sheikh : tanjim Sheikh
শ্রীপুরে ঝোপের ভেতর থেকে নবজাতক উদ্ধার - নড়াইলের কাগজ
শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ০২:১১ অপরাহ্ন
শিরোনাম :

শ্রীপুরে ঝোপের ভেতর থেকে নবজাতক উদ্ধার

নড়াইলের কাগজ ডেস্ক :
  • প্রকাশের সময় : সোমবার, ২৩ জুন, ২০২৫
  • ৮৮ বার পঠিত

গাজীপুরের শ্রীপুর উপজেলার বরমী ইউনিয়নের গাড়ারণ গ্ৰামের একটি সড়কের পাশেট ঝোপের ভেতর থেকে এক ছেলে নবজাতককে উদ্ধার হয়েছে। কিছুটা অসুস্থ থাকায় শিশুটিকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।

রোববার (২২ জুন) সকালের দিকে স্থানীয়রা শিশুটিকে উদ্ধার করে হাসপাতালে পাঠায়।

স্থানীয় শফিকুল ইসলাম বলেন, সড়কের পাশের একটি ঝোপের আড়ালে শিশুটি কাঁথায় মোড়ানো অবস্থায় ছিল । কিছুক্ষণ পরপর সে কেঁদে উঠেছিল। এক ব্যক্তি সেখানে প্রকৃতির ডাকে সাড়া দিতে গিয়ে শিশুটিকে দেখতে পান । এ সময় তিনি এগিয়ে গিয়ে শিশুটিকে উদ্ধার করেন। পরে এক নারীর মাধ্যমে শিশুকে শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়। সেখানে তার অবস্থা খারাপের দিকে যাওয়ায় তাকে উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

শ্রীপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা শফিকুল ইসলাম বলেন, শিশুকে উদ্ধার করে হাসপাতালে আনার পর তাকে কিছুটা অসুস্থ দেখা গেছে। তাই প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহম্মদ আব্দুল বারিক বলেন,‘খবর পেয়েছি। উদ্ধার শিশুকে চিকিৎসা দেওয়া হচ্ছে। তার পরিচয় পাওয়া যায়নি। প্রশাসনের পক্ষ থেকে সার্বিক সহায়তা করা হবে।’

এই ক্যাটাগরির আরো সংবাদ
  • © স্বত্ব সংরক্ষিত © ২০২৪ নড়াইলের কাগজ
পরিক্ষামূলক সম্প্রচার
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park