
মাদারীপুরের শিবচর উপজেলায় ট্রেনে ধাক্কায় আনুমানিক ৭০ বছর বয়সী অজ্ঞাত এক বৃদ্ধের মৃত্যু হয়েছে।
বুধবার (২৮ জানুয়ারি) বেলা সাড়ে ১২ টার দিকে উপজেলার কুতুবপুর সীমানা এলাকায় এই দুর্ঘটনা ঘটে। নিহতের পরিচয় জানার চেষ্টা চলছে বলে জানায় রেলওয়ে পুলিশ।
ভাঙ্গা রেলওয়ে থানা পুলিশের দায়িত্বরত উপ-পরিদর্শক (এসআই) সাফুর আহমেদ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, বুধবার সাড়ে বারো টার দিকে কুতুবপুর সীমানা এলাকায় রেললাইনের পাশে অজ্ঞাত এক ব্যক্তির মরদেহ পড়ে থাকার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়।
প্রত্যাক্ষদর্শীদের বরাতে তিনি বলেন, খুলনাগামী ট্রেনের ধাক্কায় মাথায় গুরুতর আঘাত পেয়ে ঘটনাস্থলেই ওই বৃদ্ধের মৃত্যু হয়। তার বয়স আনুমানিক ৭০ হবে।