
গোপালগঞ্জ জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট (যুগ্মসচিব) মুহম্মদ কামরুজ্জামান প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রতিবন্ধী ও প্রতিবন্ধিতার ঝুঁকিতে থাকা ব্যক্তিদের মাঝে বিনামূল্যে হুইলচেয়ার, ট্রাইসাইকেল, স্মার্ট সাদা ছড়ি, হিয়ারিং এইড, এলবো ক্রাচ, এক্সিলারি ক্রাচ, কমোড চেয়ার, কর্ণার চেয়ার ও ওয়াকার বিতরণ করেন।
এ অনুষ্ঠানে গোপালগঞ্জ প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্র এবং সমাজকল্যাণ মন্ত্রণালয়ের জাতীয় প্রতিবন্ধী উন্নয়ন ফাউন্ডেশনের উদ্যোগে অসহায় প্রতিবন্ধীদের জীবনযাত্রার মান উন্নয়নে এই সহায়তা প্রদান করা হয়।
অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ গোলাম কবির, সরকারি কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ আতাউর রহমান, গোপালগঞ্জ প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্রের কনসালটেন্ট ডাঃ মোঃ আনিসুজ্জামানসহ উপকারভোগীরা উপস্থিত ছিলেন।
সরকারি এই উদ্যোগ প্রতিবন্ধীদের স্বনির্ভরতা বৃদ্ধি এবং সমাজের সাথে তাদের সম্পৃক্ততা জোরদার করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে মনে করা হচ্ছে।