
শিক্ষক হবেন স্যার
****************
মিঠুয়ার রহমান
শিক্ষক হবেন সবার গুরু হাতেখড়ি তাঁরই শুরু,
নেই তুলনা যার,
সবার উপর তাঁর চেয়ার তবেই হবে সব ফেয়ার
শিক্ষক হবেন স্যার।
আত্মসম্মান মানমর্যাদা তাঁরাই হবেন সাহেবজাদা
সমাজের সবখানে,
তাদের বলবে সবাই স্যার ব্যবস্থা করবে সরকার
বুঝবে শিক্ষকের মানে।
বেতন ভাতা সুবিধায় দিতে হবে নির্দ্বিধায়
গড়তে হলে জাতি,
অল্প বেতন অল্প ভাতা তা দিয়ে কি গড়বে ছাতা?
হচ্ছে জাতির ক্ষতি।
শিক্ষা জাতির মেরুদন্ড হচ্ছে সবই লন্ডভন্ড
ভারসাম্য হীনতায়,
একই দেশে ভিন্ন রীতি শুনছেনা কেউ দুঃখের গীতি
ভুগছে দীনতায়।
সম্মানেরই সাথে সাথে বেশি বেতন দিবেন হাতে
সবাই হবেন সমান,
শিক্ষক হবেন দেশের সেরা শ্রেষ্ঠ সম্মান পাবেন এঁরা
বৈষম্যটা কমান।
শিক্ষক দিবস ঘটা করে পালন করবে জোর করে
মননে পালিত হোক,
সব সেক্টর প্রয়োজনে আইন করে মনে প্রাণে
স্যার বলবে লোক।