1. narailerkagoj@gmail.com : admin :
  2. habibabrac1995@gmail.com : Delowar@1999 :
  3. kalamsarder3@gmail.com : Kalam Sarder : Kalam Sarder
  4. tajiburs.tr@gmail.com : tajiburnarail :
  5. tanjimsheikh.mail@gmail.com : tanjim Sheikh : tanjim Sheikh
রাসেল ভাইয়ের বিয়ে - নড়াইলের কাগজ
শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ০২:৪০ অপরাহ্ন
শিরোনাম :

রাসেল ভাইয়ের বিয়ে

কবি মিঠুয়ার রহমান
  • প্রকাশের সময় : সোমবার, ২৪ জুন, ২০২৪
  • ১৮৬ বার পঠিত

রাসেল ভাইয়ের বিয়ে
****************
মিঠুয়ার রহমান

হঠাৎ সেদিন খেতে গেলাম
রাসেল ভাইয়ের বিয়ে,
বিয়ে বাড়ি গোস্বা ভারী !
বরের নামটি নিয়ে।

সুদর্শন আর সুশ্রীমান
সুঠাম দেহ মাসেল,
আতঙ্কিত হয়ে গেলো
নামটি শুনে রাসেল।

কন্যা হলো অজ্ঞান আর
মায়ে খেলো ফিট,
নামটি নিয়ে বর পক্ষ
করছে নাকি চিট?

হাটে বাটে পথে ঘাটে
রাসেল রাসেল শুনে,
কন্যা এখন পথ চলে
পা দু’খানা গুনে।

বাইরের রাসেল ঘরে ঢুকে
করবে সর্বনাশ?
খাবারের পরিবর্তে তাদের
সবার হাতে বাঁশ।

কাকে মারে কাকে ধরে
কাকে দিবে বাড়ি?
বিয়ে খাওয়া রেখে দিলাম
দৌঁড় তাড়াতাড়ি।

রাসেল রেখে এঁকে বেঁকে
হলাম পগার পার,
রাসেল ভাইয়ের বিয়ে আমি
খাবো নাকো আর।

খেতে হলে খাবো আগে
রাসেল নামের ভয়,
আতঙ্ক নয় সতর্ক হয়ে
ভয় করবো জয়।

এই ক্যাটাগরির আরো সংবাদ
  • © স্বত্ব সংরক্ষিত © ২০২৪ নড়াইলের কাগজ
পরিক্ষামূলক সম্প্রচার
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park