
সৎ লোকের মূল্য নাই
“””””””””””””””””””””
মিঠুয়ার রহমান
বেশি ভালো ভালো নাহ্
সকল লোকে জানে,
বেশি ভালো হতে গেলে
বিপদ ডেকে আনে।
সৎ লোকের ভাত নাই
সকল লোকে কয়,
চোর ডাকাত আর লুটেরা
দেখায় তাদের ভয়।
সরষের মধ্যেই ভূত লুকিয়ে
থাকে সকল খানে,
চোরে চোরে মাসতুতো ভাই
আমজনতা জানে।
উচিত কথা উচিত কাজের
মূল্য নাই দেশে,
সাপের লেজে পা পড়লেই
যেতে হবে ফেঁসে।
গড্ডালিকায় গা ভাসিয়ে
চলছে যখন সবে,
সবার থলের বিড়াল কেনো
বের করতে হবে?
ধর্ম ব্যবসা মাজার পূজা
অঢেল অর্থ কড়ি,
ধরতে গেলে দেখবে হঠাৎ
পড়বে হাতে দড়ি।
মাজার নিয়ে টানাটানি
করলেন কেনো ভাই?
সকাল বেলা ডিসি তুমি
বিকাল বেলা নাই।
যে করবে রক্ষা তোমায়
সে-ই ছাড়বে হাত,
সিন্ডিকেটের কব্জায় পড়ে
হবে কুপোকাত।
সৎ লোকের মূল্য নাই
অভাগা এই দেশে,
ইয়েস নো ভেরি গুড
বলুন মেকি হেসে।