1. narailerkagoj@gmail.com : admin :
  2. habibabrac1995@gmail.com : Delowar@1999 :
  3. kalamsarder3@gmail.com : Kalam Sarder : Kalam Sarder
  4. tajiburs.tr@gmail.com : tajiburnarail :
  5. tanjimsheikh.mail@gmail.com : tanjim Sheikh : tanjim Sheikh
পাওয়ার আছে বটে!! - নড়াইলের কাগজ
শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ০৫:৩৪ পূর্বাহ্ন
শিরোনাম :
কালিয়ায় বিশ্ব হাতধোয়া দিবস পালিত, সচেতনতায় র‍্যালি চলতি অর্থবছরে ৪১ লাখ নারী পাবেন ফ্যামিলি কার্ড: মাহ্দী আমিন পরিবারভিত্তিক তথ্যভাণ্ডার গড়ছে সরকার টানা ১০ দিনের ছুটি শেষে আজ খুলছে স্কুল-মাদরাসা এবিজি ইউনিভার্সিটি কাপ ২০২৬: রফিক-আশরাফুলের উপস্থিতিতে জমকালো উদ্বোধন জিয়াউর রহমান থেকে তারেক রহমান: জাপানের সঙ্গে সম্পর্কের নতুন সম্ভাবনা রপ্তানির চাপে কারখানা, অনিশ্চয়তায় শ্রমিকদের জীবিকা শাশুড়ির প্রতি ভালোবাসা ও কৃতজ্ঞতা প্রকাশের বিশেষ দিন আজ আজ থেকে কিংস অ্যারেনা ও আনভীর ক্রিকেট স্টেডিয়ামে জমবে লড়াই পাঁচ হাজার নারীকে স্বাবলম্বী করেছেন লিপি, পাশে থাকার আশ্বাস ডিসির

পাওয়ার আছে বটে!!

কবি মিঠুয়ার রহমান
  • প্রকাশের সময় : রবিবার, ৩০ আগস্ট, ২০২৬
  • ৩৮৪ বার পঠিত

পাওয়ার আছে বটে!!
******************
মিঠুয়ার রহমান

থাকলে পরে নেতার মনে
লজ্জা ঘৃণা ভয়,
পাওয়ার ওয়ালা ভন্ড নেতা
হওয়া সহজ নয়।

এই দুনিয়ায় চলতে গেলে
বুদ্ধি রাখি ঘটে,
রঙিন চশমা পরে আছি
পাওয়ার আছে বটে।

ক্ষমতা থাকেন না হাতে
বিরোধী যখন থাকি,
ক্ষমতাবানের সাথে ঠিকই
সংযোগটুকু রাখি।

রঙিন চশমা পরে তখন
রঙটা বদলে দেই,
পুরোনোকে তালাক দিয়ে
নতুন দলটা নেই।

পাওয়ার ওয়ালা চশমা পরে
দেখাই সকল পাওয়ার,
চেটেপুটে সাবাড় করি
যাহা আছে খাওয়ার।

সকল দলের নেতার সাথে
সেলফি তুলে রাখি,
পোষ্ট করে জানিয়ে দেই
তাদের সাথে থাকি।

আসল নেতা পালিয়ে যায়
নকল নেতার ডরে,
নেতায় নেতায় যুদ্ধ করে
আত্ম কলহে মরে।

আবার যখন সুদিন আসে
পাল্টি মারি ভাই,
তেলেসমাতি করে বোঝাই
তুমি ছাড়া কেউ নাই!

আশে পাশের লোকে করে
লুকিয়ে ফিস ফিস,
গালাগালি দিয়ে বলে
শালা একখান চিজ!

ভন্ডামি কাজ করতে পারলে
অভিনয়ের ছলে,
গর্ধব গুলো আসবে ছুটে
সবাই দলে দলে।

ভয়ে আমার মুখ খোলে না
হয়তো ঘৃণা করে,
মিছিল মিটিং সবই করে
অজানা এক ডরে।

সকল কিছুই করা যায়
বুদ্ধি থাকলে ঘটে,
জনতা বলবে হরামজাদার
পাওয়ার আছে বটে!!!!

এই ক্যাটাগরির আরো সংবাদ
  • © স্বত্ব সংরক্ষিত © ২০২৪ নড়াইলের কাগজ
পরিক্ষামূলক সম্প্রচার
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park