
চেয়ারম্যান পদপ্রার্থী
******************
মিঠুয়ার রহমান
ঘরে ঘরে পাড়ায় পাড়ায়
ইউনিয়নের গায়ে গায়ে,
নতুন নতুন নেতাগণে
ধরছে লোকের হাতে পায়ে।
হাসি মুখে কইছে কথা
ওমা একি কান্ড!!
আতি নেতা পাতি নেতা
চোগলখোর ভন্ড।
মিষ্টি কথা কইছে মুখে
আহা মধুর সুরে!
সে নাকি মোর বড্ডো আপন
নয়কো বেশি দূরে।
চা বিস্কুট পান সিগারেট
দিচ্ছে হাতে গুঁজে,
তিতা কথার মনের ব্যথা
সইছে মুখ বুঁজে।
হাতের সাথে হাত মেলাচ্ছে
বুকের সাথে বুক,
আমার সুখে সুখী সে যে
আমার দুখেই দুখ।
মাথার ব্যামোয় ধরলো নাকি
বুদ্ধি হলো নাশ?
একই সাথে এত নেতায়
দিচ্ছে কেনো বাঁশ?
এদিক ওদিক চেয়ে লোকের
কানাঘোষা শুনি,
ইউনিয়নের চেয়ারম্যানে
পদপ্রার্থী উনি।
এতক্ষণে হিসাব নিকাশ
মিলে গেলো আমার,
মহৎ পদের বিপরীতে
ছ্যাঁচড়া ছুঁচো চামার।
কর্মীর চেয়ে নেতা বেশি
যেই দেশেতে হয়,
যোগ্যর রেখে অযোগ্যরাই
চেয়ার পেতে রয়।
মেম্বার হওয়ার যোগ্যতা নেই
হলে চেয়ারম্যান,
ভোটটা দিলে অযোগ্যদের
করবেন প্যানপ্যান।