1. narailerkagoj@gmail.com : admin :
  2. habibabrac1995@gmail.com : Delowar@1999 :
  3. kalamsarder3@gmail.com : Kalam Sarder : Kalam Sarder
  4. tajiburs.tr@gmail.com : tajiburnarail :
  5. tanjimsheikh.mail@gmail.com : tanjim Sheikh : tanjim Sheikh
ভাবিয়া করিও কাজ মিঠুয়ার রহমান ভাবিয়া করিলে কাজ বিপদ কম আসে
শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ০৫:৩৪ পূর্বাহ্ন
শিরোনাম :
কালিয়ায় বিশ্ব হাতধোয়া দিবস পালিত, সচেতনতায় র‍্যালি চলতি অর্থবছরে ৪১ লাখ নারী পাবেন ফ্যামিলি কার্ড: মাহ্দী আমিন পরিবারভিত্তিক তথ্যভাণ্ডার গড়ছে সরকার টানা ১০ দিনের ছুটি শেষে আজ খুলছে স্কুল-মাদরাসা এবিজি ইউনিভার্সিটি কাপ ২০২৬: রফিক-আশরাফুলের উপস্থিতিতে জমকালো উদ্বোধন জিয়াউর রহমান থেকে তারেক রহমান: জাপানের সঙ্গে সম্পর্কের নতুন সম্ভাবনা রপ্তানির চাপে কারখানা, অনিশ্চয়তায় শ্রমিকদের জীবিকা শাশুড়ির প্রতি ভালোবাসা ও কৃতজ্ঞতা প্রকাশের বিশেষ দিন আজ আজ থেকে কিংস অ্যারেনা ও আনভীর ক্রিকেট স্টেডিয়ামে জমবে লড়াই পাঁচ হাজার নারীকে স্বাবলম্বী করেছেন লিপি, পাশে থাকার আশ্বাস ডিসির

ভাবিয়া করিও কাজ

কবি মিঠুয়ার রহমান:
  • প্রকাশের সময় : শনিবার, ৫ সেপ্টেম্বর, ২০২৬
  • ১৩৩ বার পঠিত

ভাবিয়া করিও কাজ
“””””””””””””””””””
মিঠুয়ার রহমান

ভাবিয়া করিলে কাজ বিপদ কম আসে,
ভুল ত্রুটি হইলে তবু সবাই ভালোবাসে।
আবেগে করিলে কাজ হিতে বিপরীত,
সারাটি জীবন গাহে দুঃখের গীত।

আবেগে ভাসাইলে গা জীবন পুড়ে ছাই,
বিবেক দিয়ে সকল কর্ম করা সবে চাই।
বুঝিতে পারিলে ভুল হইতে পারে মাফ,
আবেগে পড়িয়া জলে দিওনা গো ঝাঁপ।

ভালোবাসা ভালো নয় কভু নাহি বলি,
আবেগ নয় বিবেক দিয়ে সব মেনে চলি।
ভুল পথে দিয়া পা আবেগেরই তরে,
অশান্তি ঢুকিবে সোজা এসে তব ঘরে।

জ্বলিয়া পুড়িয়া শেষ হইবে সে!ই নিজে,
নিঃশেষ হইয়া বলিবে করিলাম কী যে!
যতই করিবে তখন হা হুতাশ ভবে,
বিপদে পাশে এসে কেহ নাহি রবে।

ভাবিয়া করিও কাজ করিয়া নহে কভু,
ভুলত্রুটি মার্জনা করিও হে প্রভু।
বুঝিবার তৌফিক দাও সন্তানের তরে,
বাবা মা প্রশান্তিতে থাকেন যেনো ঘরে।

এই ক্যাটাগরির আরো সংবাদ
  • © স্বত্ব সংরক্ষিত © ২০২৪ নড়াইলের কাগজ
পরিক্ষামূলক সম্প্রচার
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park