1. narailerkagoj@gmail.com : admin :
  2. habibabrac1995@gmail.com : Delowar@1999 :
  3. kalamsarder3@gmail.com : Kalam Sarder : Kalam Sarder
  4. tajiburs.tr@gmail.com : tajiburnarail :
  5. tanjimsheikh.mail@gmail.com : tanjim Sheikh : tanjim Sheikh
কালিয়ায় হাইব্রিড ধানের অধিক ফলন নিশ্চিতকরণ কর্মশালা অনুষ্ঠিত - নড়াইলের কাগজ
শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ০১:৪৩ অপরাহ্ন
শিরোনাম :

কালিয়ায় হাইব্রিড ধানের অধিক ফলন নিশ্চিতকরণ কর্মশালা অনুষ্ঠিত

কালিয়া অফিস:
  • প্রকাশের সময় : শুক্রবার, ৮ মে, ২০২৬
  • ১০৪ বার পঠিত

নড়াইলের কালিয়া উপজেলায় আধুনিক উৎপাদন কলাকৌশল প্রয়োগের মাধ্যমে হাইব্রিড ধানের অধিক ফলন নিশ্চিত করতে কৃষকদের নিয়ে এক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। ব্র্যাক সিড অ্যান্ড অ্যাগ্রো এন্টারপ্রাইজের উদ্যোগে আয়োজিত এ কর্মশালায় উপজেলার বিভিন্ন এলাকার ৭৫ জন কৃষক অংশগ্রহণ করেন।

শুক্রবার (৮ মে) বিকেলে উপজেলার চাচুড়ি ইউনিয়ন পরিষদ হলরুমে এ কর্মশালার আয়োজন করে ব্র্যাক সিড অ্যান্ড অ্যাগ্রো এন্টারপ্রাইজ।

কর্মশালায় ব্র্যাক সিড অ্যান্ড অ্যাগ্রো এন্টারপ্রাইজের রিজিওনাল সেলস ম্যানেজার (খুলনা) কৃষিবিদ মো. মোস্তাফিজুর রহমান, ধানের আধুনিক চাষাবাদ পদ্ধতি, উন্নতমানের বীজ ব্যবহার, সঠিক দূরত্ব বজায় রেখে চারা রোপণ, সার ও সেচ ব্যবস্থাপনা, রোগবালাই দমন এবং ফসল সংরক্ষণ বিষয়ে বিস্তারিত আলোচনা করেন।
তিনি আরও বলেন কৃষিতে আধুনিক প্রযুক্তির ব্যবহার বৃদ্ধি পেলে উৎপাদন খরচ কমার পাশাপাশি ফলনও বৃদ্ধি পায়। বিশেষ করে আমন মৌসুমে অনুমোদিত ও মানসম্মত হাইব্রিড বীজ ব্যবহার করলে কৃষকরা অধিক ফলনের মাধ্যমে লাভবান হতে পারবেন।

কর্মশালায় চাচুড়ি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোঃ মেলজার হোসেন ভূইয়া, ব্র্যাক সিড অ্যান্ড অ্যাগ্রো এন্টারপ্রাইজের টেরিটরি সেলস অফিসার (টিএসও) নড়াইল মো. লিয়াকত হোসেন উপস্থিত ছিলেন।
অংশগ্রহণকারী ৪০জন কৃষকদের মাঝে ব্র্যাক হাইব্রিড ধান-১০ এর বীজ উপহার হিসেবে বিতরণ করা হয়।

এই ক্যাটাগরির আরো সংবাদ
  • © স্বত্ব সংরক্ষিত © ২০২৪ নড়াইলের কাগজ
পরিক্ষামূলক সম্প্রচার
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park