1. narailerkagoj@gmail.com : admin :
  2. habibabrac1995@gmail.com : Delowar@1999 :
  3. kalamsarder3@gmail.com : Kalam Sarder : Kalam Sarder
  4. tajiburs.tr@gmail.com : tajiburnarail :
  5. tanjimsheikh.mail@gmail.com : tanjim Sheikh : tanjim Sheikh
নড়াইলে কৃষি প্রণোদনা কর্মসূচিতে কৃষকদের মাঝে বীজ, চারা ও সার বিতরণ উদ্বোধন - নড়াইলের কাগজ
শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ০৫:৪২ পূর্বাহ্ন
শিরোনাম :
কালিয়ায় বিশ্ব হাতধোয়া দিবস পালিত, সচেতনতায় র‍্যালি চলতি অর্থবছরে ৪১ লাখ নারী পাবেন ফ্যামিলি কার্ড: মাহ্দী আমিন পরিবারভিত্তিক তথ্যভাণ্ডার গড়ছে সরকার টানা ১০ দিনের ছুটি শেষে আজ খুলছে স্কুল-মাদরাসা এবিজি ইউনিভার্সিটি কাপ ২০২৬: রফিক-আশরাফুলের উপস্থিতিতে জমকালো উদ্বোধন জিয়াউর রহমান থেকে তারেক রহমান: জাপানের সঙ্গে সম্পর্কের নতুন সম্ভাবনা রপ্তানির চাপে কারখানা, অনিশ্চয়তায় শ্রমিকদের জীবিকা শাশুড়ির প্রতি ভালোবাসা ও কৃতজ্ঞতা প্রকাশের বিশেষ দিন আজ আজ থেকে কিংস অ্যারেনা ও আনভীর ক্রিকেট স্টেডিয়ামে জমবে লড়াই পাঁচ হাজার নারীকে স্বাবলম্বী করেছেন লিপি, পাশে থাকার আশ্বাস ডিসির

নড়াইলে কৃষি প্রণোদনা কর্মসূচিতে কৃষকদের মাঝে বীজ, চারা ও সার বিতরণ উদ্বোধন

নড়াইলের কাগজ ডেস্ক :
  • প্রকাশের সময় : শনিবার, ১১ জুলাই, ২০২৬
  • ১৪৭ বার পঠিত
নড়াইলে বীজ, চারা ও সার বিতরণ উদ্বোধন

নড়াইল সদর উপজেলায় ২০২৫-২৬ অর্থবছরের খরিপ-২ মৌসুমে কৃষি উৎপাদন বৃদ্ধি, আবাদ সম্প্রসারণ এবং পরিবেশ সংরক্ষণে সরকারি কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় কৃষকদের মাঝে বিভিন্ন ধরনের বীজ, গাছের চারা ও সার বিতরণ উদ্বোধন অনুষ্ঠিত ।

শনিবার (১১ জুলাই) সদর উপজেলা পরিষদ অডিটোরিয়ামে আয়োজিত বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নড়াইল-১ আসনের সংসদ সদস্য বিশ্বাস জাহাঙ্গীর আলম। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট লিংকন বিশ্বাস।
এ সময় জেলা পরিষদের প্রশাসক মো. মোস্তাফিজুর রহমান আলেক, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর নড়াইলের উপপরিচালক কৃষিবিদ মুহাম্মদ আরিফুর রহমান, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা টি. এম. রাহসিন কবির, উপজেলা কৃষি কর্মকর্তা মো. রোকনুজ্জামান, নড়াইল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মাহাবুবুর রশিদ লাভলুসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও কৃষকরা উপস্থিত ছিলেন।

উপজেলা কৃষি অফিস জানায়, এ কর্মসূচির আওতায় কৃষকদের মধ্যে সাত ধরনের সবজির বীজ, কলমি শাক, লালশাক, লাউ, চালকুমড়া, বেগুন, শসা ও মিষ্টি কুমড়ার বীজ এবং ডিএপি ১৫কেজি, এমওপি ১৫ কেজি সার বিতরণ করা হবে। প্রণোদনা কর্মসূচির আওতায় সদর উপজেলার ১ হাজার ৫৪ জন কৃষক ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা বিতরন করা হবে। এছাড়া ৩৫১টি শিক্ষাপ্রতিষ্ঠানে ১০ টি করে গাছের চারা বিতরণ করা হবে। প্রতিটি চারার সঙ্গে বাঁশের খুঁটি ও ৫ কেজি করে জৈব সারও দেওয়া হচ্ছে। লেবু ফসলের আবাদ ও উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে ১৬০ জন কৃষককে ৫টি করে লেবু চারা ও ৩০কেজি জৈব সার বিতরন করা হবে।

অনুষ্ঠানে বক্তারা বলেন, কৃষি প্রণোদনার মাধ্যমে কৃষকদের উন্নত প্রযুক্তি ও উচ্চফলনশীল ফসল চাষে উৎসাহিত করা হচ্ছে। একই সঙ্গে বৃক্ষরোপণ কার্যক্রমের মাধ্যমে পরিবেশের ভারসাম্য রক্ষা এবং খাদ্য নিরাপত্তা নিশ্চিত করাও এ উদ্যোগের অন্যতম উদ্দেশ্য।

কৃষি সম্প্রসারণ অধিদপ্তর নড়াইলের উপপরিচালক কৃষিবিদ মুহাম্মদ আরিফুর রহমান বলেন, কৃষি উৎপাদন বৃদ্ধি এবং টেকসই কৃষি ব্যবস্থা গড়ে তুলতে ভবিষ্যতেও এ ধরনের সহায়তা কার্যক্রম অব্যাহত থাকবে।

এই ক্যাটাগরির আরো সংবাদ
  • © স্বত্ব সংরক্ষিত © ২০২৪ নড়াইলের কাগজ
পরিক্ষামূলক সম্প্রচার
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park