1. narailerkagoj@gmail.com : admin :
  2. habibabrac1995@gmail.com : Delowar@1999 :
  3. kalamsarder3@gmail.com : Kalam Sarder : Kalam Sarder
  4. tajiburs.tr@gmail.com : tajiburnarail :
  5. tanjimsheikh.mail@gmail.com : tanjim Sheikh : tanjim Sheikh
কালিয়ায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে আমন ধানের বীজ ও সার বিতরণ - নড়াইলের কাগজ
শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ০৫:৪১ পূর্বাহ্ন
শিরোনাম :
কালিয়ায় বিশ্ব হাতধোয়া দিবস পালিত, সচেতনতায় র‍্যালি চলতি অর্থবছরে ৪১ লাখ নারী পাবেন ফ্যামিলি কার্ড: মাহ্দী আমিন পরিবারভিত্তিক তথ্যভাণ্ডার গড়ছে সরকার টানা ১০ দিনের ছুটি শেষে আজ খুলছে স্কুল-মাদরাসা এবিজি ইউনিভার্সিটি কাপ ২০২৬: রফিক-আশরাফুলের উপস্থিতিতে জমকালো উদ্বোধন জিয়াউর রহমান থেকে তারেক রহমান: জাপানের সঙ্গে সম্পর্কের নতুন সম্ভাবনা রপ্তানির চাপে কারখানা, অনিশ্চয়তায় শ্রমিকদের জীবিকা শাশুড়ির প্রতি ভালোবাসা ও কৃতজ্ঞতা প্রকাশের বিশেষ দিন আজ আজ থেকে কিংস অ্যারেনা ও আনভীর ক্রিকেট স্টেডিয়ামে জমবে লড়াই পাঁচ হাজার নারীকে স্বাবলম্বী করেছেন লিপি, পাশে থাকার আশ্বাস ডিসির

কালিয়ায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে আমন ধানের বীজ ও সার বিতরণ

কালিয়া, অফিস:
  • প্রকাশের সময় : বুধবার, ২৪ জুন, ২০২৬
  • ১৯৩ বার পঠিত

নড়াইলের কালিয়া উপজেলায় খরিপ-২ মৌসুমে উফশী রোপা আমন ধানের আবাদ ও উৎপাদন বৃদ্ধি কর্মসূচির আওতায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ করা হয়েছে।

বুধবার (২৪ জুন) উপজেলা কৃষি প্রশিক্ষণ হলরুমে আয়োজিত অনুষ্ঠানের মাধ্যমে কৃষকদের হাতে এসব কৃষি উপকরণ তুলে দেওয়া হয়।

অনুষ্ঠানে উপপরিচালক কৃষিবিদ মুহাম্মদ আরিফুর রহমান, নড়াইল, উপজেলা নির্বাহী অফিসার মোঃ জিন্নাতুল ইসলাম, কৃষি অফিসার মোঃ জাহাঙ্গীর আলম, স্থানীয় জনপ্রতিনিধি এবং উপকারভোগী কৃষকগন উপস্থিত ছিলেন।

উপপরিচালক কৃষিবিদ মুহাম্মদ আরিফুর রহমান বলেন, আমন ধানের আবাদ ও উৎপাদন বৃদ্ধি এবং কৃষকদের কৃষিকাজে আরও উৎসাহিত করার লক্ষ্যে সরকারের পক্ষ থেকে এ সহায়তা কর্মসূচি বাস্তবায়ন করা হচ্ছে।

উপজেলা কৃষি অফিস সূত্রে জানা যায়, চলতি কর্মসূচির আওতায় উপজেলার মোট ১ হাজার ৬৬০ জন কৃষককে কৃষি সহায়তা প্রদান করা হবে। প্রতিজন কৃষক ৫ কেজি উফশী আমন ধানের বীজ, ১০ কেজি ডিএপি সার এবং ১০ কেজি এমওপি সার পাবেন।

কৃষকরা এ ধরনের সহায়তা কর্মসূচিকে সময়োপযোগী উদ্যোগ হিসেবে উল্লেখ করে সরকারের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

এই ক্যাটাগরির আরো সংবাদ
  • © স্বত্ব সংরক্ষিত © ২০২৪ নড়াইলের কাগজ
পরিক্ষামূলক সম্প্রচার
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park