
ন্যায্য মূল্য চাই
“””””””””””””
মিঠুয়ার রহমান
আসল কৃষক নই আমি
আসল কৃষক নই,
জিন্স শার্টে কৃষক সেজে
তাঁদের কথা কই।
শীত গ্রীষ্ম বর্ষায় ভিজে
ভীষণ কষ্ট করে!!
তাঁদের কষ্ট বুঝবো কী আর
সাহেবী পোশাক পরে?
বুঝতে হলে তাঁদের কষ্ট
যেতে হবে বিলে,
বৈশাখী রোদ পেলেই তোমায়
খাবে আস্ত গিলে।
কত ধানে কত চাল
বুঝবে বাচা ধন,
কৃষক কূলের জন্য তখন
কাঁদবে তোমার মন।
পোলাও কোর্মার সরু চাল
মাছ মাংসের সাথে,
তোমার রসনা বিলাস যে
কৃষক ভাইয়ের হাতে।
তাঁদের মূল্য দিতেই হবে
সবার আগে ভাই,
আওয়াজ তুলুন কৃষি পণ্যের
ন্যায্য মূল্য চাই।