
চাচার দুঃখ নাই
**************
মিঠু আর রহমান
যার ভোট সেই দিবে
অন্য কেহ নয়,
নিয়ম শুনে চাচার মনে
ধরে গেলো ভয়!
কবর থেকে চাচি এসে
দিয়ে যেতো ভোট,
দেখা না হওয়ায় চাচার
মনে পেতো চোট!
কানা খোঁড়া ল্যাংড়া বোবা
বিদেশ কিংবা দেশ,
ভোট কেন্দ্রে না যেয়েও
ভোটের কর্ম শেষ।
এবার নাকি তা হবে না
নিয়ম কানুন কড়া,
একের ভোট অন্যে দিলে
মূল্য হবে চড়া।
তাজা মরা অনুপস্থিত
আজগুবি সব ভোট,
দেয়া হয়ে গেলে চাচার
মনে পাবে চোট।
রাতে দিবে নাহ্ চাচা
ভোট দিবে দিনে,
যাকে খুশি তাকে দিবে
ভয় ভীতি বিনে।
চাচার ভোট চাচাই দিবে
চাচা চায় তাই,
চাচি যদি নাও আসে
চাচার দুঃখ নাই।