1. narailerkagoj@gmail.com : admin :
  2. habibabrac1995@gmail.com : Delowar@1999 :
  3. kalamsarder3@gmail.com : Kalam Sarder : Kalam Sarder
  4. tajiburs.tr@gmail.com : tajiburnarail :
  5. tanjimsheikh.mail@gmail.com : tanjim Sheikh : tanjim Sheikh
কাকে দিবেন ভোট - নড়াইলের কাগজ
শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ১২:০১ অপরাহ্ন
শিরোনাম :

কাকে দিবেন ভোট

কবি মিঠুয়ার রহমান:
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১৭ জুন, ২০২৫
  • ১২৭ বার পঠিত

কাকে দিবেন ভোট
“””””””””””””””””
মিঠুয়ার রহমান

আমজনতা ভেবে দেখুন
কাকে দিবেন ভোট,
জেতার পরে বাঁধবে যারা
সবাই চোরের জোট।

কর্দমাক্ত রাস্তা আছে
ইটের খবর নাই,
এখন বলবে সবই করবো
ভোটটা শুধু চাই।

জেতার পরে ইশতেহার
সবই যাবে ভুলে,
ভোটের খরচ তুলবে শুধু
পায়ের পর পা তুলে।

চোর ছ্যাচড়া চোগল খোর
ঘুষখোর বাটপার,
শপথ করি এদেরকে
ভোট দিবো না আর।

মাদক সেবক সেচ্ছাচারি
শালিশ বিচার চুরি,
পেশী শক্তি বংশ প্রদীপ
আসুন বর্জন করি।

সৎ নির্ভীক সাহসী আর
শিক্ষিত স্বজ্জন,
সমাজ সেবক নির্বাচিত
করি দিয়ে মন।

ন্যায় পরায়ন সমাজ সেবক
সাদা মনের মানুষ,
উন্নয়ন আর উচিৎ বিচার
পাবেন থাকলে হুশ।

বে হিসাবে গা ভাসিয়ে
বেচেঁ দিলে ভোট,
আকাম কুকাম করবে তারা
যতোই বাঁধুন জোট।

নিজের ভোট নিজেই দিবেন
কারোর চাপে নয়,
যোগ্য লোককে ভোটটা দিতে
করবেন না কেউ ভয়।

এই ক্যাটাগরির আরো সংবাদ
  • © স্বত্ব সংরক্ষিত © ২০২৪ নড়াইলের কাগজ
পরিক্ষামূলক সম্প্রচার
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park