1. narailerkagoj@gmail.com : admin :
  2. habibabrac1995@gmail.com : Delowar@1999 :
  3. kalamsarder3@gmail.com : Kalam Sarder : Kalam Sarder
  4. tajiburs.tr@gmail.com : tajiburnarail :
  5. tanjimsheikh.mail@gmail.com : tanjim Sheikh : tanjim Sheikh
কালিয়ায় বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ ১ হাজার ৮০০ জন প্রান্তিক কৃষকের মাঝে কৃষি প্রণোদনা বিতরণ - নড়াইলের কাগজ
শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ০১:৩৯ অপরাহ্ন
শিরোনাম :

কালিয়ায় বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ ১ হাজার ৮০০ জন প্রান্তিক কৃষকের মাঝে কৃষি প্রণোদনা বিতরণ

উম্মে হাবিবা রত্না, বিশেষ প্রতিনিধি:
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১০ এপ্রিল, ২০২৫
  • ৬৮ বার পঠিত
নড়াইলের কালিয়ায় কৃষকের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ করেছে উপজেলা কৃষি বিভাগ।
বৃস্পতিবার (১০ এপ্রিল) সকাল ১০টায় উপজেলা কৃষি অফিস চত্বরে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ রাশেদুজ্জামান।
উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ ইভা মল্লিকের সভাপতিত্বে অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ শাহজাহান মিয়া, কালিয়া প্রেসক্লাবের সভাপতি গোলাম মোর্শেদ শেখ এবং উপজেলার বিভিন্ন এলাকা থেকে আগত প্রান্তিক চাষীরা।
কৃষি বিভাগ সূত্রে জানাগেছে, ২০২৪-২৫ অর্থ বছরে খরিপ-১ উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে কৃষি কর্মসূচি প্রণোদনার আওতায় কালিয়ায় ১হাজার ৮শত জনকে আউশ ধানের বীজ ৫ কেজি, ডিএপি ১০ কেজি, এমওপি  কেজি ১০ এবং ৮শত জন প্রান্তিক কৃষককে পাট বীজ ১ কেজি ও এমওপি ৫ কেজি, ডিএপি ৫ কেজি করে উপকরণ বিতরণ করা হয়।
এই ক্যাটাগরির আরো সংবাদ
  • © স্বত্ব সংরক্ষিত © ২০২৪ নড়াইলের কাগজ
পরিক্ষামূলক সম্প্রচার
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park