
অভয়নগর গণসংহতির সদস্য সংগ্রহের উদ্বোধন
নতুন রাজনৈতিক বন্দোবস্ত প্রতিষ্ঠার লক্ষ্যে ১৩ ডিসেম্বর গণসংলাপ সফল করুন
গণসংহতি আন্দোলন অভয়নগর উপজেলা কমিটির উদ্যোগে আজ ২১নভেম্বর বৃহস্পতিবার বিকেল সাড়ে ৩টায় অভয়নগর উপজেলার ৮নং ইউনিয়নে মতবিনিময় সভা ও সদস্য সংগ্রহ কর্মসূচি পালিত হয়। সভায় সভাপতিত্ব করেন গণসংহতি আন্দোলন অভয়নগর উপজেলার আহবায়ক রাফেজা বেগম এবং সঞ্চালনা করেন উপজেলা সদস্য সচিব সামস সারফিন সামন। সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, গণসংহতি আন্দোলনের জাতীয় পরিষদ সদস্য ও খুলনা জেলা আহবায়ক মুনীর চৌধুরী সোহেল। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন গণসংহতি আন্দোলনের জাতীয় পরিষদ সদস্য ও ফুলতলা উপজেলা আহবায়ক মোঃ অলিয়ার রহমান শেখ। বক্তব্য রাখেন, আয়ুব আলী, আনোয়ার শেখ, সাব্বির মোল্যা, কুলসুম বেগম,আদুরী খাতনু প্রমুখ। মতবিনিময় সভায় প্রধান অতিথি মুনীর চৌধুরী সোহেল বলেন, জুলাই ছাত্র-শ্রমিক-জনতার অভ‚ত্থানের মধ্য দিয়ে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার এখন ক্ষমতায় অধিষ্ঠিত। সরকারের ক্ষমতার মেয়াদ ৩ মাসের বেশি হয়ে গেছে। এই ৩মাসের মধ্যে আইন-শৃঙ্খলা পরিস্থিতি, বাজার সিন্ডিকেট ভেঙ্গে দেয়া, নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে সম্পূর্ণ ব্যর্থতার পরিচয় দিয়েছে এই সরকার। ধীরে-ধীরে সরকারের মেয়াদ বাড়তে থাকলে এদেশের সাধারণ মানুষও সরকারকে আর সময় দেবে না। প্রধান অতিথি মুনীর চৌধুরী সোহেল আরো বলেন, ছাত্র-শ্রমিক-জনতার ঐতিহাসিক নেতৃত্বে গণঅভ‚্যত্থানে বিভিন্ন বিরোধী দলীয় কর্মীর নেতৃত্বে এবং সাধারণ জনগণের বিপুল অংশের ঐক্যবদ্ধ আকাঙ্খাই তৈরি হয়েছে যে, এই চরম স্বৈরাচারী ব্যবস্থাই যেন আর না থাকে এবং নতুন রাজনৈতিক বন্দোবস্তের মধ্য দিয়ে রাষ্ট্রের একটি গণতান্ত্রিক রুপান্তর হয়। কিন্তু সেই আশাবাদ তখনই সফল হবে যখন কিনা জনগণের সমস্ত অংশের মতামতের ভিত্তিতে এই গণতান্তিক রাষ্ট্রের পদক্ষেপ নেওয়া হবে।