1. narailerkagoj@gmail.com : admin :
  2. habibabrac1995@gmail.com : Delowar@1999 :
  3. kalamsarder3@gmail.com : Kalam Sarder : Kalam Sarder
  4. tajiburs.tr@gmail.com : tajiburnarail :
  5. tanjimsheikh.mail@gmail.com : tanjim Sheikh : tanjim Sheikh
আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে খুলনায় এনসিপির বিক্ষোভ কর্মসূচির প্রস্তুতি সভা - নড়াইলের কাগজ
শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ০৫:৩৬ পূর্বাহ্ন
শিরোনাম :
কালিয়ায় বিশ্ব হাতধোয়া দিবস পালিত, সচেতনতায় র‍্যালি চলতি অর্থবছরে ৪১ লাখ নারী পাবেন ফ্যামিলি কার্ড: মাহ্দী আমিন পরিবারভিত্তিক তথ্যভাণ্ডার গড়ছে সরকার টানা ১০ দিনের ছুটি শেষে আজ খুলছে স্কুল-মাদরাসা এবিজি ইউনিভার্সিটি কাপ ২০২৬: রফিক-আশরাফুলের উপস্থিতিতে জমকালো উদ্বোধন জিয়াউর রহমান থেকে তারেক রহমান: জাপানের সঙ্গে সম্পর্কের নতুন সম্ভাবনা রপ্তানির চাপে কারখানা, অনিশ্চয়তায় শ্রমিকদের জীবিকা শাশুড়ির প্রতি ভালোবাসা ও কৃতজ্ঞতা প্রকাশের বিশেষ দিন আজ আজ থেকে কিংস অ্যারেনা ও আনভীর ক্রিকেট স্টেডিয়ামে জমবে লড়াই পাঁচ হাজার নারীকে স্বাবলম্বী করেছেন লিপি, পাশে থাকার আশ্বাস ডিসির

আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে খুলনায় এনসিপির বিক্ষোভ কর্মসূচির প্রস্তুতি সভা

নড়াইলের কাগজ ডেস্ক :
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২৩ জুন, ২০২৬
  • ১৩৩ বার পঠিত

আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সম্ভাব্য নাশকতা ও সহিংসতামূলক কর্মকাণ্ড প্রতিরোধের লক্ষ্যে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) খুলনায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ আয়োজনের প্রস্তুতি সভা করেছে।

রোববার নগরীর জিরো পয়েন্ট এলাকায় অনুষ্ঠিত প্রস্তুতি সভায় সভাপতিত্ব করেন এনসিপির খুলনা জেলা প্রধান সমন্বয়কারী মাহমুদুল হাসান (ফয়জুল্লাহ)।

সভায় ২৩ জুন কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে খুলনার শিববাড়ি মোড়ে বিক্ষোভ মিছিল ও সমাবেশ আয়োজনের সিদ্ধান্ত সর্বসম্মতিক্রমে গৃহীত হয়। নেতৃবৃন্দ কর্মসূচি সফল করতে প্রয়োজনীয় প্রস্তুতি গ্রহণ এবং নেতাকর্মীদের সক্রিয় অংশগ্রহণ নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন।

প্রস্তুতি সভায় উপস্থিত ছিলেন জাতীয় নাগরিক পার্টির সংগঠক ডা. আব্দুল্লাহ চৌধুরী, সামসুল আরেফিন চৌধুরী লিওন, সাইফ নেওয়াজ, ন্যাশনাল ওলামা এলায়েন্সের কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক মোহাম্মাদুল্লাহ (আরিয়ান), নারীশক্তির কেন্দ্রীয় সংগঠক তাহমিদুন্নাহার তামান্না, ছাত্রশক্তি খুলনা মহানগর শাখার আহ্বায়ক জাহিদ হাসান সোহাগ ও সদস্য সচিব মেহেদী হাসান সায়মন।
এছাড়া খুলনা জেলা ছাত্রশক্তির সদস্য সচিব আসাদুল্লাহ গালিব, মুখ্য সংগঠক ওমর হামজা, তানভির, খুলনা জেলা যুবশক্তির সদস্য সচিব সরদার তুহিনুজ্জামান সোহাগ, জারিফ আব্দুল্লাহ, দিদারুল, হেলাল, আলিফসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
সভায় বক্তারা জানান, কেন্দ্রীয় কর্মসূচি শান্তিপূর্ণভাবে বাস্তবায়নের লক্ষ্যে সকল প্রস্তুতি গ্রহণ করা হয়েছে এবং নির্ধারিত সময়ে কর্মসূচি সফল করতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানানো হয়।

এই ক্যাটাগরির আরো সংবাদ
  • © স্বত্ব সংরক্ষিত © ২০২৪ নড়াইলের কাগজ
পরিক্ষামূলক সম্প্রচার
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park