1. narailerkagoj@gmail.com : admin :
  2. habibabrac1995@gmail.com : Delowar@1999 :
  3. kalamsarder3@gmail.com : Kalam Sarder : Kalam Sarder
  4. tajiburs.tr@gmail.com : tajiburnarail :
  5. tanjimsheikh.mail@gmail.com : tanjim Sheikh : tanjim Sheikh
শরণখোলায় বিশ্ব বাঘ দিবসে সচেতনতামূলক র‌্যালি ও আলোচনা সভা - নড়াইলের কাগজ
শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ০৩:৪২ অপরাহ্ন
শিরোনাম :

শরণখোলায় বিশ্ব বাঘ দিবসে সচেতনতামূলক র‌্যালি ও আলোচনা সভা

বাগেরহাট প্রতিনিধি:
  • প্রকাশের সময় : বুধবার, ২৯ জুলাই, ২০২৬
  • ১৩৫ বার পঠিত

‘সবাই হই সচেতন, বাঘ করি সংরক্ষণ’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে বিশ্ব বাঘ সংরক্ষণ দিবস-২০২৬ উপলক্ষে বাগেরহাটের শরণখোলা উপজেলার সাউথখালী ইউনিয়নে সচেতনতামূলক আলোচনা সভা ও র‌্যালি অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (২৯ জুলাই) সকালে জাগরণী চক্র ফাউন্ডেশনের সৃজন প্রকল্পের উদ্যোগে আয়োজিত কর্মসূচিতে সুন্দরবন-সংলগ্ন এলাকার নারী-পুরুষসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।
আলোচনা সভাটি সৃজন প্রকল্পের ইউনিট ম্যানেজার ফয়সাল আহমদ এর সঞ্চালনায় অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শরণখোলা রেঞ্জের রেঞ্জ কর্মকর্তা খলিলুর রহমান। এ সময় স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরাও উপস্থিত ছিলেন।
আলোচনা সভায় বক্তারা বলেন, রয়েল বেঙ্গল টাইগার বাংলাদেশের প্রাকৃতিক ঐতিহ্য ও সুন্দরবনের জীববৈচিত্র্যের গুরুত্বপূর্ণ অংশ। বাঘের অস্তিত্ব রক্ষার সঙ্গে সুন্দরবনের সামগ্রিক পরিবেশ ও জীববৈচিত্র্য সংরক্ষণ সরাসরি সম্পর্কিত। তাই বাঘ ও বন রক্ষায় স্থানীয় জনগণের সচেতনতা বাড়ানোর পাশাপাশি তাদের সক্রিয় অংশগ্রহণ নিশ্চিত করা প্রয়োজন।


বক্তারা আরও বলেন, সুন্দরবনের ওপর নির্ভরশীল জনগোষ্ঠীকে বন্যপ্রাণী সংরক্ষণে সম্পৃক্ত করা গেলে বাঘসহ অন্যান্য বন্যপ্রাণীর নিরাপদ আবাসস্থল নিশ্চিত করা সহজ হবে।
আলোচনা সভা শেষে একটি সচেতনতামূলক র‌্যালি বের করা হয়। র‌্যালিটি সাউথখালী ইউনিয়নের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। এ সময় অংশগ্রহণকারীরা বাঘ ও সুন্দরবন সংরক্ষণের গুরুত্ব তুলে ধরে বিভিন্ন স্লোগান দেন এবং স্থানীয়দের মধ্যে সচেতনতামূলক বার্তা ছড়িয়ে দেন।

আয়োজকরা জানান, সুন্দরবনের জীববৈচিত্র্য ও রয়েল বেঙ্গল টাইগার সংরক্ষণে স্থানীয় জনগণের অংশগ্রহণ বাড়াতে ভবিষ্যতেও এ ধরনের সচেতনতামূলক কর্মসূচি অব্যাহত রাখা হবে।

এই ক্যাটাগরির আরো সংবাদ
  • © স্বত্ব সংরক্ষিত © ২০২৪ নড়াইলের কাগজ
পরিক্ষামূলক সম্প্রচার
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park