1. narailerkagoj@gmail.com : admin :
  2. habibabrac1995@gmail.com : Delowar@1999 :
  3. kalamsarder3@gmail.com : Kalam Sarder : Kalam Sarder
  4. tajiburs.tr@gmail.com : tajiburnarail :
  5. tanjimsheikh.mail@gmail.com : tanjim Sheikh : tanjim Sheikh
উন্নয়ন, স্বচ্ছতা ও তরুণদের অগ্রাধিকার দেওয়ার প্রতিশ্রুতি চেয়ারম্যান প্রার্থী রাজু চৌধুরীর - নড়াইলের কাগজ
শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ০৫:৩২ পূর্বাহ্ন
শিরোনাম :
কালিয়ায় বিশ্ব হাতধোয়া দিবস পালিত, সচেতনতায় র‍্যালি চলতি অর্থবছরে ৪১ লাখ নারী পাবেন ফ্যামিলি কার্ড: মাহ্দী আমিন পরিবারভিত্তিক তথ্যভাণ্ডার গড়ছে সরকার টানা ১০ দিনের ছুটি শেষে আজ খুলছে স্কুল-মাদরাসা এবিজি ইউনিভার্সিটি কাপ ২০২৬: রফিক-আশরাফুলের উপস্থিতিতে জমকালো উদ্বোধন জিয়াউর রহমান থেকে তারেক রহমান: জাপানের সঙ্গে সম্পর্কের নতুন সম্ভাবনা রপ্তানির চাপে কারখানা, অনিশ্চয়তায় শ্রমিকদের জীবিকা শাশুড়ির প্রতি ভালোবাসা ও কৃতজ্ঞতা প্রকাশের বিশেষ দিন আজ আজ থেকে কিংস অ্যারেনা ও আনভীর ক্রিকেট স্টেডিয়ামে জমবে লড়াই পাঁচ হাজার নারীকে স্বাবলম্বী করেছেন লিপি, পাশে থাকার আশ্বাস ডিসির

উন্নয়ন, স্বচ্ছতা ও তরুণদের অগ্রাধিকার দেওয়ার প্রতিশ্রুতি চেয়ারম্যান প্রার্থী রাজু চৌধুরীর

নড়াইলের কাগজ ডেস্ক :
  • প্রকাশের সময় : বুধবার, ১ জুলাই, ২০২৬
  • ২৫৩ বার পঠিত

নিজস্ব প্রতিবেদক:

আসন্ন ৫ নম্বর তেরখাদা সদর ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে চেয়ারম্যান প্রার্থী রাজু চৌধুরী এলাকার উন্নয়ন ও জনসেবামুখী বিভিন্ন পরিকল্পনার কথা তুলে ধরেছেন। তিনি বলেছেন, জনগণের প্রত্যাশা পূরণে স্বচ্ছতা, জবাবদিহিতা ও সুশাসনের ভিত্তিতে একটি আধুনিক ইউনিয়ন গড়ে তুলতে চান।

রাজু চৌধুরীর বলেন, নির্বাচিত হওয়ার সুযোগ পেলে ইউনিয়নের প্রতিটি ওয়ার্ডে সমন্বিত উন্নয়ন নিশ্চিত করার পাশাপাশি শিক্ষা, স্বাস্থ্য, কৃষি ও অবকাঠামো উন্নয়নে গুরুত্ব দেওয়া হবে। একই সঙ্গে তরুণদের দক্ষতা বৃদ্ধি, কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি এবং মাদকমুক্ত সমাজ গঠনে কার্যকর উদ্যোগ নেওয়ার পরিকল্পনার কথাও জানান তিনি।
তিনি আরও বলেন, সাধারণ মানুষের মতামতকে গুরুত্ব দিয়ে ইউনিয়নের উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়ন করা হবে। সরকারি সেবাকে আরও সহজলভ্য করতে ডিজিটাল সেবার পরিধি বাড়ানোরও উদ্যোগ নেওয়া হবে।

স্থানীয়দের সঙ্গে মতবিনিময় ও বিভিন্ন গণসংযোগে অংশ নিয়ে রাজু চৌধুরী বলেন, জনগণের আস্থা ও সহযোগিতা পেলে একটি সুশৃঙ্খল, উন্নত ও জনবান্ধব ইউনিয়ন গড়ে তুলতে কাজ করবেন।

তিনি ভোটারদের দোয়া, সমর্থন ও সহযোগিতা কামনা করেন।

এই ক্যাটাগরির আরো সংবাদ
  • © স্বত্ব সংরক্ষিত © ২০২৪ নড়াইলের কাগজ
পরিক্ষামূলক সম্প্রচার
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park