1. narailerkagoj@gmail.com : admin :
  2. habibabrac1995@gmail.com : Delowar@1999 :
  3. kalamsarder3@gmail.com : Kalam Sarder : Kalam Sarder
  4. tajiburs.tr@gmail.com : tajiburnarail :
  5. tanjimsheikh.mail@gmail.com : tanjim Sheikh : tanjim Sheikh
খুলনার ‎আর্মড পুলিশ ব্যাটেলিয়ানের উদ্ধারকৃত মোবাইল ও বিকাশ প্রতারণার টাকা হস্তান্তর - নড়াইলের কাগজ
শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ১০:৩৭ পূর্বাহ্ন
শিরোনাম :

খুলনার ‎আর্মড পুলিশ ব্যাটেলিয়ানের উদ্ধারকৃত মোবাইল ও বিকাশ প্রতারণার টাকা হস্তান্তর

‎মো: মাসুমার রহমান, স্টাফ রিপোর্টার:
  • প্রকাশের সময় : শনিবার, ২ মে, ২০২৬
  • ১৮৩ বার পঠিত

খুলনায় চুরি” ছিনতাই ও অনলাইনে সংগঠিত অপরাধ দমন অভিযানে উদ্ধারকৃত মোবাইল ফোন এবং বিকাশ প্রতারণায় হারানো নগদ অর্থ প্রকৃত মালিকদের কাছে হস্তান্তর করা হয়েছে।

‎ বিভিন্ন থানায় মোবাইল হারানো ও বিকাশ প্রতারণার মাধ্যমে হাতিয়ে নেওয়া টাকা এবং অনলাইনে সংগঠিত সাইবার ক্রাইম সংক্রান্তে হওয়া জিডির ভিত্তিতে দেশের বিভিন্ন জেলায় অভিযান চালিয়ে ৮৪ টি মোবাইল ফোন এবং বিকাশ প্রতারণার ৫৮ হাজার ২০ টাকা উদ্ধার করেছে খুলনার ৩ আর্মড পুলিশ ব্যাটেলিয়ানের অপস এন্ড ইন্টেলিজেন্স শাখার সাইবার ক্রাইম ইউনিট।

‎বৃহস্পতিবার (৩০ এপ্রিল ) সকাল ১১ টায় ৩ আর্মড পুলিশ ব্যাটেলিয়ানের অডিটোরিয়াম রুমে আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে প্রকৃত মালিকদের হাতে হারিয়ে যাওয়া ফোন এবং বিকাশ প্রতারণায় হারানো টাকা হস্তান্তর করা হয়।
‎এ সময় ৩ আর্মড পুলিশ ব্যাটেলিয়ানের অধিনায়ক অ্যাডিশনাল ডিআইজি এম এম সালাহউদ্দিন ও সহকারী অধিনায়ক আবুল কালাম আজাদসহ অনেকেই উপস্থিত ছিলেন ।
‎হারানো মোবাইল ফোন নিতে এসে ৩ এপিবিএন পুলিশের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন ভুক্তভোগীরা।
‎৩ আর্মড পুলিশ ব্যাটেলিয়ানের অধিনায়ক অ্যাডিশনাল ডিআইজি এম এম সালাউদ্দিন বলেন, জিডির ভিত্তিতে ৩ এপিবিএন পুলিশ হারানো বা চুরি যাওয়া মোবাইল, বিকাশ প্রতারণার টাকা উদ্ধার উদ্ধারসহ অনলাইনে সংগঠিত সাইবার ক্রাইম নিয়ে কাজ করে থাকে এবং ভুক্তভোগীদের হাতে আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে হারানো মোবাইল ও বিকাশ প্রতারণার টাকা হস্তান্তর করে থাকে। মানুষের সেবা প্রদানের লক্ষ্যে এই কাজ ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

এই ক্যাটাগরির আরো সংবাদ
  • © স্বত্ব সংরক্ষিত © ২০২৪ নড়াইলের কাগজ
পরিক্ষামূলক সম্প্রচার
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park