
প্রিয় সহকর্মী
***************
মিঠুয়ার রহমান
নড়াইল থেকে ফিরছিলাম
হামিদপুরের দিকে,
রোদের জ্বালায় চোখে মুখে
দেখতেছিলাম ফিকে।
গাড়ির মধ্যে ঝুঁকে ঝুঁকে
আসতেছিলো ঘুম,
ঘুমের মাঝে স্বপ্ন দেখি
খাওয়া দাওয়ার ধুম।
মামুন-মুরাদ বসে আছে
নিজ অফিস পানে,
নিজ উদ্যোগে ঢুকে গেলাম
পেট পূজার টানে।
প্রথম দেখায় দৌঁড়ে এসে
টেনে নিলো বুকে,
ছোট ভাইদের আন্তরিকতায়
মনটা ভরে সুখে।
চাচুড়ি আর পুরুলিয়া
ইউনিয়নে যেয়ে,
সাগর কলা ক্ষীর সন্দেশ
মজা পেলাম খেয়ে।
ছবি গুলি তুলে দিলো
মিরাজ-নেওয়াজ ভাই,
হাসি মুখে বিদায় নিয়ে
অফিস পানে যাই।