
আমি মুসলিম
########
মিঠুয়ার রহমান
নারায়ে তাকবীর
আল্লাহু আকবার,
এটাতো নয় দলীয় স্লোগান
মুসলিমের সবার।
আমি মুসলিম
আমি বীর!!
আমি অন্যায়ের কাছে কখনো কভু
নত করিনি শির!!
আমি মুসলিম
আমি ইসলাম নিয়ে করি গর্ব,
আমি ঈমানের জোরে হঠাতে পারি
বাতিলের সুখ সর্ব।
আল্লাহু আকবার
লিল্লাহে তাকবীর,
হুংকারে তব দূরীভূত করি
কাপুরুষ পিশাচির।
আমি মুসলিম
অন্তর মম বিকাশিত আজ ঈমানে বলীয়ান,
প্রতিবাদের খড়গ হস্তে
রাখবো ধর্মের মান।
আমি মুসলিম
আমি গর্ব করি শ্রেষ্ঠ ধর্ম জাতি,
ধ্বংস করবো আসে যদি কেউ
করতে মোদের ক্ষতি।
অবমাননা মানবো না আর
থাকবো না চুপ করে,
জিহাদ করবো সর্বস্ব দিয়ে
প্রয়োজনে যাবো মরে।
বাঁচতে চাইনা বিড়ালের মতো
আর ম্যাও ম্যাও করে,
প্রতিবাদ করে মরবো আজি
বাঘের গর্জন করে।
দেশে দেশে আজি মুসলিম নিধন
অবজ্ঞা অবহেলা,
প্রতিবাদের সময় এসেছে
চলে যায় বুঝি বেলা।
অমর অক্ষয় ধর্ম বাণী
মিলে যায় প্রতিক্ষণে,
প্রতিবাদ আর প্রতিরোধ করি
সকল মুসলমানে।
ধনে মানে ক্ষমতায় আর
পড়ে রিপুর ধোঁকায়,
সহ্য করে শত অপমান
কিছু মুসলিম বোকায়।
আমি মুসলিম তুমি মুসলিম
তারা তো মুসলিম নয়,
তোমাতে আমাতে দ্বন্দ্ব বাঁধিয়ে
স্বার্থ করিবে জয়।
হতে চাইনা অসাম্প্রদায়িক
আধুনিক অর্বাচীন,
ধর্মকে রাখবো সবার উপরে
শোনাবো কোরানের বীণ।
নামাজ রোজা পর্দা হিজাব
হজ্জ্ব যাকাত সব,
ধর্ম বাণী মেনে চলবো
আদেশ দিয়েছেন রব।
ধর্ম যার যার উৎসব সবার
বিশ্বাস করলে সবে,
ইসলাম বলে মুসলিমের ঈমান
ধ্বংস হবে তবে।
নত জানু নয় কারো কাছে আর
শুধু স্মরি আল্লাহ’য়,
আমি মুসলিম
ঈমান নিয়ে যেনো গো মরণ হয়।
নারায়ে তাকবীর
আল্লাহু আকবর
আল্লাহ হলেন সর্ব শ্রেষ্ঠ
তিনিই সবার উপর।