1. narailerkagoj@gmail.com : admin :
  2. habibabrac1995@gmail.com : Delowar@1999 :
  3. kalamsarder3@gmail.com : Kalam Sarder : Kalam Sarder
  4. tajiburs.tr@gmail.com : tajiburnarail :
  5. tanjimsheikh.mail@gmail.com : tanjim Sheikh : tanjim Sheikh
নড়াইলে সাহিত্য সম্মাননা ও লেখক সমাবেশ অনুষ্ঠিত - নড়াইলের কাগজ
শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ০৬:২৭ পূর্বাহ্ন
শিরোনাম :
কালিয়ায় বিশ্ব হাতধোয়া দিবস পালিত, সচেতনতায় র‍্যালি চলতি অর্থবছরে ৪১ লাখ নারী পাবেন ফ্যামিলি কার্ড: মাহ্দী আমিন পরিবারভিত্তিক তথ্যভাণ্ডার গড়ছে সরকার টানা ১০ দিনের ছুটি শেষে আজ খুলছে স্কুল-মাদরাসা এবিজি ইউনিভার্সিটি কাপ ২০২৬: রফিক-আশরাফুলের উপস্থিতিতে জমকালো উদ্বোধন জিয়াউর রহমান থেকে তারেক রহমান: জাপানের সঙ্গে সম্পর্কের নতুন সম্ভাবনা রপ্তানির চাপে কারখানা, অনিশ্চয়তায় শ্রমিকদের জীবিকা শাশুড়ির প্রতি ভালোবাসা ও কৃতজ্ঞতা প্রকাশের বিশেষ দিন আজ আজ থেকে কিংস অ্যারেনা ও আনভীর ক্রিকেট স্টেডিয়ামে জমবে লড়াই পাঁচ হাজার নারীকে স্বাবলম্বী করেছেন লিপি, পাশে থাকার আশ্বাস ডিসির

নড়াইলে সাহিত্য সম্মাননা ও লেখক সমাবেশ অনুষ্ঠিত

ফরহাদ খান, বিশেষ প্রতিনিধি:
  • প্রকাশের সময় : শনিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৫
  • ২১০ বার পঠিত

নড়াইলে চন্দ্রকথা সাহিত্য সম্মাননা ও লেখক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। মনিকা একাডেমি ও চন্দ্রকথা সাহিত্য রাজ্যের উদ্যোগে।

শনিবার (২৭ সেপ্টেম্বর) দুপুরে জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

নড়াইল কালেক্টরেট স্কুলের প্রধান শিক্ষক উজির আলীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন-আমাদা আদর্শ কলেজের অধ্যক্ষ আল ফয়সাল খান।

প্রধান আলোচক ছিলেন-যশোরের ডাঃ আব্দুর রাজ্জাক মিউনিসিপ্যাল কলেজের সহযোগী অধ্যাপক বেলাল সানী। অনুষ্ঠান পরিচালনা করেন মনিকা একাডেমির পরিচালক সবুজ সুলতান।

অনুষ্ঠানে কবি মফিদুল ইসলাম, আবৃত্তিশিল্পী শেখজাদী নঈমা জব্বারী বনানী ও ‘সাহিত্য প্রত্যাশা’ পত্রিকাকে ‘চন্দ্রকথা সাহিত্য সম্মাননা’ প্রদান করা হয়।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন-এস এম সুলতান স্মৃতি সংগ্রহশালার কিউরেটর তন্দ্রা মুখার্জি, মনিকা একাডেমির জ্যেষ্ঠ প্রশিক্ষক কবি আশা মণি, কবি বিপুল বিশ্বাস, দ্বিজেন্দ্রলাল রায়, চিন্ময় বিশ্বাস ছোট্টু, মনিকা একাডেমির উপদেষ্টা সদস্য শারমিন রহমান নিতু, স্কুলশিক্ষক কবি মিজানুর রহমান, মাদরাসা শিক্ষক কবি টিপু সুলতান, বি এম মিজানুর রহমান, সরজিৎ বিশ্বাস, আবৃত্তি শিল্পী লামিয়া নওরীন জ্বীম, সজীব সিকদার, শানিন রহমান, মাওয়া আফরোজ মিহাসহ অনেকে।

অনুষ্ঠান শেষে আবৃত্তি প্রতিযোগিতায় ক ও খ শাখায় ১৩ শিশুকে ক্রেস্ট ও সনদপত্র প্রদান করা হয়। এছাড়া স্বরচিত কবিতা আবৃত্তি, শিশুদের আবৃত্তি ও চন্দ্রকথা সাহিত্য পাতার প্রকাশনা অনুষ্ঠিত হয়। নেই

এই ক্যাটাগরির আরো সংবাদ
  • © স্বত্ব সংরক্ষিত © ২০২৪ নড়াইলের কাগজ
পরিক্ষামূলক সম্প্রচার
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park