1. narailerkagoj@gmail.com : admin :
  2. habibabrac1995@gmail.com : Delowar@1999 :
  3. kalamsarder3@gmail.com : Kalam Sarder : Kalam Sarder
  4. tajiburs.tr@gmail.com : tajiburnarail :
  5. tanjimsheikh.mail@gmail.com : tanjim Sheikh : tanjim Sheikh
কালিয়ায় কৃষি বিষয়ক আলোচনা সভা অনুষ্ঠিত - নড়াইলের কাগজ
শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ০৮:১৮ পূর্বাহ্ন
শিরোনাম :
কালিয়ায় বিশ্ব হাতধোয়া দিবস পালিত, সচেতনতায় র‍্যালি চলতি অর্থবছরে ৪১ লাখ নারী পাবেন ফ্যামিলি কার্ড: মাহ্দী আমিন পরিবারভিত্তিক তথ্যভাণ্ডার গড়ছে সরকার টানা ১০ দিনের ছুটি শেষে আজ খুলছে স্কুল-মাদরাসা এবিজি ইউনিভার্সিটি কাপ ২০২৬: রফিক-আশরাফুলের উপস্থিতিতে জমকালো উদ্বোধন জিয়াউর রহমান থেকে তারেক রহমান: জাপানের সঙ্গে সম্পর্কের নতুন সম্ভাবনা রপ্তানির চাপে কারখানা, অনিশ্চয়তায় শ্রমিকদের জীবিকা শাশুড়ির প্রতি ভালোবাসা ও কৃতজ্ঞতা প্রকাশের বিশেষ দিন আজ আজ থেকে কিংস অ্যারেনা ও আনভীর ক্রিকেট স্টেডিয়ামে জমবে লড়াই পাঁচ হাজার নারীকে স্বাবলম্বী করেছেন লিপি, পাশে থাকার আশ্বাস ডিসির

কালিয়ায় কৃষি বিষয়ক আলোচনা সভা অনুষ্ঠিত

কালিয়া, অফিস:
  • প্রকাশের সময় : সোমবার, ২২ ডিসেম্বর, ২০২৫
  • ১৫৮ বার পঠিত

বাংলাদেশ কৃষক সমিতি খাশিয়াল ইউনিয়ন কমিটির আয়োজনে মাটি ও উন্নত কৃষি বিষয়ক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (২২ ডিসেম্বর) বিকেলে নড়াইলের কালিয়া উপজেলার খাশিয়াল ইউনিয়নের বড়দিয়া বাজারে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন প্রধান গবেষক (মৃত্তিকা বিজ্ঞান), ওয়েস্টার্ন অস্ট্রেলিয়া
ড. গাউস আজম। বিশেষ আলোচক ছিলেন গবেষক (মৃত্তিকা বিজ্ঞান), ওয়েস্টার্ন অস্ট্রেলিয়া কাঞ্চনা বিক্রমারাচ্চি। আলোচকরা মাটির গুণাগুণ রক্ষা, সুষম সার ব্যবস্থাপনা, আধুনিক কৃষি প্রযুক্তি প্রয়োগ এবং টেকসই কৃষি উন্নয়নের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন। তারা বলেন, মাটির স্বাস্থ্য ভালো থাকলে ফসল উৎপাদন বাড়বে এবং কৃষক অর্থনৈতিকভাবে লাভবান হবেন।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন  খাশিয়াল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বি. এম. বরকত উল্লাহ্, বাংলাদেশ কৃষক সমিতি নড়াইল জেলা কমিটির সাধারণ সম্পাদক শেখ সুলতানসহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ ও স্থানীয় কৃষকরা।

আলোচনা সভায় সভাপতিত্ব করেন বাংলাদেশ কৃষক সমিতির খাশিয়াল ইউনিয়ন কমিটির সভাপতি হারুন খান। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন প্রবীর রায়।

সভা শেষে কৃষকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন অতিথি গবেষকরা এবং আধুনিক ও বিজ্ঞানভিত্তিক কৃষি চর্চায় কৃষকদের আরও সক্রিয় হওয়ার আহ্বান জানান।

এই ক্যাটাগরির আরো সংবাদ
  • © স্বত্ব সংরক্ষিত © ২০২৪ নড়াইলের কাগজ
পরিক্ষামূলক সম্প্রচার
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park