1. narailerkagoj@gmail.com : admin :
  2. habibabrac1995@gmail.com : Delowar@1999 :
  3. kalamsarder3@gmail.com : Kalam Sarder : Kalam Sarder
  4. tajiburs.tr@gmail.com : tajiburnarail :
  5. tanjimsheikh.mail@gmail.com : tanjim Sheikh : tanjim Sheikh
কালিয়ায় প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে  বীজ ও রাসায়নিক সার বিতরণ উদ্বোধন অনুষ্ঠিত - নড়াইলের কাগজ
শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ০৫:৩৭ পূর্বাহ্ন
শিরোনাম :
কালিয়ায় বিশ্ব হাতধোয়া দিবস পালিত, সচেতনতায় র‍্যালি চলতি অর্থবছরে ৪১ লাখ নারী পাবেন ফ্যামিলি কার্ড: মাহ্দী আমিন পরিবারভিত্তিক তথ্যভাণ্ডার গড়ছে সরকার টানা ১০ দিনের ছুটি শেষে আজ খুলছে স্কুল-মাদরাসা এবিজি ইউনিভার্সিটি কাপ ২০২৬: রফিক-আশরাফুলের উপস্থিতিতে জমকালো উদ্বোধন জিয়াউর রহমান থেকে তারেক রহমান: জাপানের সঙ্গে সম্পর্কের নতুন সম্ভাবনা রপ্তানির চাপে কারখানা, অনিশ্চয়তায় শ্রমিকদের জীবিকা শাশুড়ির প্রতি ভালোবাসা ও কৃতজ্ঞতা প্রকাশের বিশেষ দিন আজ আজ থেকে কিংস অ্যারেনা ও আনভীর ক্রিকেট স্টেডিয়ামে জমবে লড়াই পাঁচ হাজার নারীকে স্বাবলম্বী করেছেন লিপি, পাশে থাকার আশ্বাস ডিসির

কালিয়ায় প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে  বীজ ও রাসায়নিক সার বিতরণ উদ্বোধন অনুষ্ঠিত

কালিয়া, অফিস:
  • প্রকাশের সময় : সোমবার, ৩ নভেম্বর, ২০২৫
  • ১৯৭ বার পঠিত
নড়াইলের কালিয়ায় (২০২৫-২৬) অর্থ বছরে রবি মৌসুমে  প্রান্তিক কৃষকদের বিনামূল্যে  বীজ ও রাসায়নিক সার উপজেলা  কৃষি অফিসের উদ্যোগে  ফসল উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে  প্রণোদনার আওতায় এ কর্মসূচির উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (৩ নভেম্বর)  সকালে  কালিয়া উপজেলা কৃষক প্রশিক্ষণ হলরুমে এ বিতরণ কার্যক্রম উদ্বোধন  অনুষ্ঠিত হয়।
এ সময় উপস্থিত ছিলেন কালিয়া উপজেলা কৃষি কর্মকর্তা মো: জাহাঙ্গীর আলম, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা, ডাঃ মোঃ আব্দুল মোমিন, কৃষি সম্প্রসারণ অফিসার, সুমন সরকারসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
কর্মসূচিতে উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও পৌরসভার ৫০৫০জন প্রান্তিক কৃষকদের মধ্যে ৩হাজার জনকে সরিষা বীজ ১০কেজি করে, এমওপি ১০কেজি ও ডিএপি সার ১০কেজি, ৪৫০ জনকে গম বীজ ২০কেজি, এমওপি সার ১০কেজি ও ডিএপি ১০কেজি, ৫৬০ জনকে খেসারি বীজ ৮কেজি,
এমওপি সার ৫কেজি ও ডিএপি ১০কেজি, ৭২০ জনকে মুসুর বীজ ৫কেজি, এমওপি সার  ৫কেজি ও ডিএপি ১০কেজি, ১০ জনকে সুর্যমূখী( ওপি) বীজ ১কেজি, এমওপি সার ১০কেজি ও ডিএপি ১০কেজি, ১৪০ জনকে সূর্যমূখী( হাইব্রিড) বীজ ১কেজি, এমওপি সার ১০কেজি ও ডিএপি ১০কেজি, ৮০ জনকে চিনাবাদাম বীজ ১০কেজি, এমওপি সার ৫ কেজি ও  ডিএপি ১০কেজি, ৫০ জনকে পেয়াজ বীজ ১কেজি, এমওপি সার ১০কেজি ও ডিএপি ১০কেজি, ৪০ জনকে অড়হর বীজ ২কেজি, এমওপি সার ১০কেজি ও ডিএপি ১০কেজি করে প্রদান করা হবে।
উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ জাহাঙ্গীর আলম  বলেন, “কৃষকদের উৎপাদন খরচ কমানো ও ফসলের ফলন বৃদ্ধির লক্ষ্যে এ উদ্যোগ নেওয়া হয়েছে। সরকার কৃষিবান্ধব নীতি বাস্তবায়নে প্রতিশ্রুতিবদ্ধ।”
কৃষকরা এ সহায়তার জন্য সরকার ও স্থানীয় প্রশাসনের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করেন। তারা বলেন, বিনামূল্যে বীজ ও সার পেয়ে  চাষে উৎসাহিত হয়েছেন।
এই ক্যাটাগরির আরো সংবাদ
  • © স্বত্ব সংরক্ষিত © ২০২৪ নড়াইলের কাগজ
পরিক্ষামূলক সম্প্রচার
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park