1. narailerkagoj@gmail.com : admin :
  2. habibabrac1995@gmail.com : Delowar@1999 :
  3. kalamsarder3@gmail.com : Kalam Sarder : Kalam Sarder
  4. tajiburs.tr@gmail.com : tajiburnarail :
  5. tanjimsheikh.mail@gmail.com : tanjim Sheikh : tanjim Sheikh
নড়াইলে ননী ফল চাষে সাড়া ফেলেছেন কৃষক সজিব ইসলাম - নড়াইলের কাগজ
শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ০৫:৩২ পূর্বাহ্ন
শিরোনাম :
কালিয়ায় বিশ্ব হাতধোয়া দিবস পালিত, সচেতনতায় র‍্যালি চলতি অর্থবছরে ৪১ লাখ নারী পাবেন ফ্যামিলি কার্ড: মাহ্দী আমিন পরিবারভিত্তিক তথ্যভাণ্ডার গড়ছে সরকার টানা ১০ দিনের ছুটি শেষে আজ খুলছে স্কুল-মাদরাসা এবিজি ইউনিভার্সিটি কাপ ২০২৬: রফিক-আশরাফুলের উপস্থিতিতে জমকালো উদ্বোধন জিয়াউর রহমান থেকে তারেক রহমান: জাপানের সঙ্গে সম্পর্কের নতুন সম্ভাবনা রপ্তানির চাপে কারখানা, অনিশ্চয়তায় শ্রমিকদের জীবিকা শাশুড়ির প্রতি ভালোবাসা ও কৃতজ্ঞতা প্রকাশের বিশেষ দিন আজ আজ থেকে কিংস অ্যারেনা ও আনভীর ক্রিকেট স্টেডিয়ামে জমবে লড়াই পাঁচ হাজার নারীকে স্বাবলম্বী করেছেন লিপি, পাশে থাকার আশ্বাস ডিসির

নড়াইলে ননী ফল চাষে সাড়া ফেলেছেন কৃষক সজিব ইসলাম

আশিকুর রহমান সৌরভ, নড়াইল
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৭ অক্টোবর, ২০২৫
  • ১৮১ বার পঠিত

নড়াইলে প্রথমবারের মতো ননী ফল চাষ করে ব্যাপক সাড়া ফেলেছেন তরুণ কৃষক মো. সজিব ইসলাম। ননী ফল (বৈজ্ঞানিক নাম Morinda citrifolia) একটি বিরল ওষুধি গুণসম্পন্ন আফ্রিকান ফল, যা নানা রোগ নিরাময়ে কার্যকর বলে পরিচিত।

বিশেষজ্ঞদের মতে, এই ফল ক্যান্সার প্রতিরোধে সহায়ক এবং পাশাপাশি আর্থ্রাইটিস, হাঁপানি, উচ্চ রক্তচাপ, সংক্রমণজনিত রোগ ও বিভিন্ন শারীরিক ব্যথা উপশমে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

নড়াইল সদর পৌরসভার বেদভিটা এলাকায় প্রায় ১৫ শতক জমিতে সজিবের ননী ফলের বাগান রয়েছে। বর্তমানে তার বাগানে আফ্রিকান, ইন্ডিয়ান ও মালয়েশিয়ান জাতের প্রায় দুই শতাধিক গাছ বেড়ে উঠেছে। তিনি জানান, “গাছ লাগানোর এক বছরের মধ্যেই ফলন পাওয়া যায়। নিয়মিত পরিচর্যা ও সামান্য সার-ওষুধ দিলেই গাছ ভালোভাবে বেড়ে ওঠে এবং বছর বছর ফলন বাড়তে থাকে।”

স্থানীয়রা জানান, প্রতিদিন দূর-দূরান্ত থেকে অনেক মানুষ সজিবের বাগানে আসছেন ফল ও চারা সংগ্রহ করতে। এলাকার একজন বাসিন্দা বলেন, “আমরা শুনেছি এই ননী ফল নিয়মিত খেলে ক্যান্সারসহ অনেক রোগ থেকে মুক্তি মেলে। অনেক মানুষ এই ফল খেয়ে সুস্থ হয়েছেন।”

একজন ভুক্তভোগী বলেন, “আমি কয়েক বছর ধরে শারীরিক অসুস্থতায় ভুগছিলাম। নিয়মিত ননী ফল খাওয়ার পর এখন অনেক ভালো আছি।”

কৃষক সজিব ইসলাম জানান, তিনি রবিউল ইসলাম নামের একজনের বাগানে ননী ফল চাষ দেখে অনুপ্রাণিত হন। মানবসেবার উদ্দেশ্যেই তিনি এই বাগান গড়ে তোলেন এবং এখন ভালো ফলন পাচ্ছেন।

এ বিষয়ে সংশ্লিষ্ট উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মো. রোকনুজ্জামান বলেন, “কৃষক সজিব ইসলামের ননী ফল বাগান আমাদের নজরে এসেছে। তাঁকে কৃষি অফিসের পক্ষ থেকে প্রয়োজনীয় সব ধরনের সহযোগিতা দেওয়া হবে।

এই ক্যাটাগরির আরো সংবাদ
  • © স্বত্ব সংরক্ষিত © ২০২৪ নড়াইলের কাগজ
পরিক্ষামূলক সম্প্রচার
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park