1. narailerkagoj@gmail.com : admin :
  2. habibabrac1995@gmail.com : Delowar@1999 :
  3. kalamsarder3@gmail.com : Kalam Sarder : Kalam Sarder
  4. tajiburs.tr@gmail.com : tajiburnarail :
  5. tanjimsheikh.mail@gmail.com : tanjim Sheikh : tanjim Sheikh
খানসামায় পাট অধিদপ্তরের আয়োজনে পাটচাষী প্রশিক্ষণ কর্মসূচী অনুষ্ঠিত - নড়াইলের কাগজ
শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ১০:৩৬ পূর্বাহ্ন
শিরোনাম :

খানসামায় পাট অধিদপ্তরের আয়োজনে পাটচাষী প্রশিক্ষণ কর্মসূচী অনুষ্ঠিত

মাসুদ রানা, স্টাফ রিপোর্টার
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২৯ এপ্রিল, ২০২৫
  • ৭৮ বার পঠিত

 

দিনাজপুরের খানসামায় উন্নত প্রযুুক্তি নির্ভর পাট ও পাটবীজ উৎপাদন এবং সম্প্রসারণ প্রকল্পের আওতায় পাটচাষীদের প্রশিক্ষণ প্রদান করা হয়েছে।

 

আজ মঙ্গলবার (২৯ এপ্রিল) সকালে উপজেলা পরিষদ হলরুম কমপ্লেক্সে এ কর্মশালা উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

 

উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. কামরুজ্জামান সরকারের সভাপতিত্বে এই প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য রাখেন, উপজেলা কৃষি কর্মকর্তা ইয়াসমিন আক্তার, জেলা পাট সম্প্রসারণ কর্মকর্তা অশোক কুমার মালাকার, উপজেলা উপ-সহকারী পাট উন্নয়ন কর্মকর্তা সোহেল রানাসহ আরো অনেকে।

 

উপজেলা প্রশাসন ও পাট অধিপ্তরের আয়োজনে দিনব্যাপী এ প্রশিক্ষণে উপজেলার ৬টি ইউনিয়নের ৭৫ জন পাটচাষী অংশ গ্রহণ করেন।

 

এই ক্যাটাগরির আরো সংবাদ
  • © স্বত্ব সংরক্ষিত © ২০২৪ নড়াইলের কাগজ
পরিক্ষামূলক সম্প্রচার
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park