দিনাজপুরের খানসামায় উন্নত প্রযুুক্তি নির্ভর পাট ও পাটবীজ উৎপাদন এবং সম্প্রসারণ প্রকল্পের আওতায় পাটচাষীদের প্রশিক্ষণ প্রদান করা হয়েছে।
আজ মঙ্গলবার (২৯ এপ্রিল) সকালে উপজেলা পরিষদ হলরুম কমপ্লেক্সে এ কর্মশালা উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. কামরুজ্জামান সরকারের সভাপতিত্বে এই প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য রাখেন, উপজেলা কৃষি কর্মকর্তা ইয়াসমিন আক্তার, জেলা পাট সম্প্রসারণ কর্মকর্তা অশোক কুমার মালাকার, উপজেলা উপ-সহকারী পাট উন্নয়ন কর্মকর্তা সোহেল রানাসহ আরো অনেকে।
উপজেলা প্রশাসন ও পাট অধিপ্তরের আয়োজনে দিনব্যাপী এ প্রশিক্ষণে উপজেলার ৬টি ইউনিয়নের ৭৫ জন পাটচাষী অংশ গ্রহণ করেন।
সম্পাদক : মোঃ খাইরুল ইসলাম চৌধুরী
কার্যালয়: চৌধুরী বাড়ী, শুড়িগাতী, নড়াগাতী, কালিয়া, নড়াইল।
যোগাযোগ: ০১৭১১৩৩২১২২
নড়াইলের কাগজ