1. narailerkagoj@gmail.com : admin :
  2. habibabrac1995@gmail.com : Delowar@1999 :
  3. kalamsarder3@gmail.com : Kalam Sarder : Kalam Sarder
  4. tajiburs.tr@gmail.com : tajiburnarail :
  5. tanjimsheikh.mail@gmail.com : tanjim Sheikh : tanjim Sheikh
ডামুড্যায় জাতীয় কন্যাশিশু দিবস পালিত, পুরস্কার বিতরণ - নড়াইলের কাগজ
শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ০৩:৪৪ অপরাহ্ন
শিরোনাম :

ডামুড্যায় জাতীয় কন্যাশিশু দিবস পালিত, পুরস্কার বিতরণ

শরীয়তপুর প্রতিনিধি
  • প্রকাশের সময় : সোমবার, ১২ অক্টোবর, ২০২৬
  • ৫৯ বার পঠিত

 

শরীয়তপুরের ডামুড্যায় জাতীয় কন্যাশিশু দিবস-২০২৬ উপলক্ষে আলোচনা সভা, চিত্রাঙ্কন প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (১২ অক্টোবর) উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের আয়োজনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

ডামুড্যা উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা ফাতেমা নাহিয়ানের সঞ্চালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. সালাহউদ্দিন আইয়ুবী।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য সৈয়দ জিল্লুর রহমান মধুসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, বীর মুক্তিযোদ্ধা এবং বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা।

আলোচনা সভায় কন্যাশিশুর অধিকার, শিক্ষা, নিরাপত্তা ও সুরক্ষা নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করা হয়। এ সময় দিবসটি উপলক্ষে আয়োজিত চিত্রাঙ্কন প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।

জাতীয় কন্যাশিশু দিবসের প্রতিপাদ্য— ‘শিশুবিবাহ আর নয়, কন্যা করবে বিশ্বজয়’—সামনে রেখে কন্যাশিশুর সম্ভাবনা বিকাশ ও তাদের জন্য নিরাপদ পরিবেশ নিশ্চিত করার আহ্বান জানানো হয়।

 

SK24

 

এই ক্যাটাগরির আরো সংবাদ
  • © স্বত্ব সংরক্ষিত © ২০২৪ নড়াইলের কাগজ
পরিক্ষামূলক সম্প্রচার
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park