1. narailerkagoj@gmail.com : admin :
  2. habibabrac1995@gmail.com : Delowar@1999 :
  3. kalamsarder3@gmail.com : Kalam Sarder : Kalam Sarder
  4. tajiburs.tr@gmail.com : tajiburnarail :
  5. tanjimsheikh.mail@gmail.com : tanjim Sheikh : tanjim Sheikh
স্ট্রবেরি চাষে স্বপ্ন বুনেছেন মাসুম বিল্লাহ - নড়াইলের কাগজ
শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ০৬:২৭ পূর্বাহ্ন
শিরোনাম :
কালিয়ায় বিশ্ব হাতধোয়া দিবস পালিত, সচেতনতায় র‍্যালি চলতি অর্থবছরে ৪১ লাখ নারী পাবেন ফ্যামিলি কার্ড: মাহ্দী আমিন পরিবারভিত্তিক তথ্যভাণ্ডার গড়ছে সরকার টানা ১০ দিনের ছুটি শেষে আজ খুলছে স্কুল-মাদরাসা এবিজি ইউনিভার্সিটি কাপ ২০২৬: রফিক-আশরাফুলের উপস্থিতিতে জমকালো উদ্বোধন জিয়াউর রহমান থেকে তারেক রহমান: জাপানের সঙ্গে সম্পর্কের নতুন সম্ভাবনা রপ্তানির চাপে কারখানা, অনিশ্চয়তায় শ্রমিকদের জীবিকা শাশুড়ির প্রতি ভালোবাসা ও কৃতজ্ঞতা প্রকাশের বিশেষ দিন আজ আজ থেকে কিংস অ্যারেনা ও আনভীর ক্রিকেট স্টেডিয়ামে জমবে লড়াই পাঁচ হাজার নারীকে স্বাবলম্বী করেছেন লিপি, পাশে থাকার আশ্বাস ডিসির

স্ট্রবেরি চাষে স্বপ্ন বুনেছেন মাসুম বিল্লাহ

মাসুদ রানা, বিশেষ প্রতিনিধি:
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৪ মার্চ, ২০২৫
  • ৭৬ বার পঠিত

অল্প পুঁজি ও স্বল্প শ্রমে অধিক ফলনে দেশেই এখন পরিচিত হয়ে উঠেছে বিদেশি ফল স্ট্রবেরি। বাজারে চাহিদা ও দাম ভালো হওয়ায় দেশের কৃষকরা পুষ্টিগুণ সমৃদ্ধ এ বিদেশি ফল চাষে আগ্রহী হয়ে উঠছেন। তেমনই উত্তরের জেলা দিনাজপুরের খানসামা উপজেলায় স্ট্রবেরি চাষ করে নতুন দিগন্ত উন্মোচিত হয়েছে।

সরেজমিনে উপজেলার ভাবকী ইউনিয়নের চককাঞ্চন গ্রামের যুবক মাসুম বিল্লাহ’র স্ট্রবেরি ক্ষেতে গিয়ে দেখা যায়, স্ট্রবেরি পরিচর্যা ও বিক্রির জন্য স্ট্রবেরি তুলছেন তিনি। ওই এলাকায় নতুন এই ফসলের আবাদ দেখতে চাষাবাদে আগ্রহী কৃষক ও স্থানীয়রা নিয়মিত ক্ষেতে আসছেন।

স্ট্রবেরি চাষী মাসুম বিল্লাহ বলেন, পরীক্ষামূলকভাবে কৃষি বিভাগের পরামর্শ নিয়ে ৪ শতক জমিতে স্ট্রবেরি চাষ শুরু করি। এই জমিতে প্রায় ৪০০ গাছ রয়েছে। এতে বীজ-পরিচর্যাসহ সবমিলিয়ে খরচ প্রায় ২০-২৫ হাজার টাকা। অন্যদিকে প্রতি গাছ এক থেকে এক মৌসুমে ৪-৫ বার ফল আহরণ করে প্রায় ৫০০-৬০০ গ্রাম স্ট্রবেরি উৎপাদন বলে তিনি জানান। বর্তমান বাজার মূল্য অনুযায়ী প্রতি কেজি স্ট্রবেরির পাইকারী দাম প্রায় ৪০০ টাকা। সে হিসেবে ৪ শতক জমিতে প্রায় ৭০-৭৫ হাজার টাকার স্ট্রবেরি বিক্রি হবে বলে জানিয়েছেন কৃষক মাসুম বিল্লাহ। অল্প পুঁজি ও শ্রমে অধিক লাভ হওয়ায় আগামীতে বাণিজ্যিকভাবে বড় পরিসরে স্ট্রবেরি চাষের কথা জানান তিনি।

তিনি আরো বলেন, অক্টোবর প্রথম থেকে দ্বিতীয় সপ্তাহ পর্যন্ত স্ট্রবেরির চারা রোপণ করা যায়। ডিসেম্বরের মাঝামাঝি সময়ে গাছে ফুল আসতে শুরু করে। ডিসেম্বরের শেষ ভাগ থেকে এপ্রিল পর্যন্ত ফল আহরণ ও বিক্রি করা যায়।

খানসামা উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ ইয়াসমিন আক্তার বলেন, স্ট্রবেরি পুষ্টি সমৃদ্ধ একটি বিদেশী ফল। অল্প বিনিয়োগে বেশি মুনাফা হওয়ায় এটি চাষে কৃষকদের পরামর্শ প্রদান করা হচ্ছে। তেমনই একজন কৃষক মাসুম বিল্লাহ স্ট্রবেরি চাষ করে সফল হয়েছেন। তাই এ উপজেলার উর্বর জমিতে উচ্চ ফলনশীল স্ট্রবেরি বাণিজ্যিকভাবে চাষাবাদে কেউ আগ্রহী হলে কৃষি বিভাগ তাঁদের সার্বিক পরামর্শ প্রদান করবে।

এই ক্যাটাগরির আরো সংবাদ
  • © স্বত্ব সংরক্ষিত © ২০২৪ নড়াইলের কাগজ
পরিক্ষামূলক সম্প্রচার
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park