1. narailerkagoj@gmail.com : admin :
  2. habibabrac1995@gmail.com : Delowar@1999 :
  3. kalamsarder3@gmail.com : Kalam Sarder : Kalam Sarder
  4. tajiburs.tr@gmail.com : tajiburnarail :
  5. tanjimsheikh.mail@gmail.com : tanjim Sheikh : tanjim Sheikh
কালিয়ায় ৩দিন ব্যাপী ক্লাইমেট স্মার্ট কৃষি প্রযুক্তি মেলার উদ্বোধন - নড়াইলের কাগজ
শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ০৯:৩৭ পূর্বাহ্ন
শিরোনাম :
কালিয়ায় বিশ্ব হাতধোয়া দিবস পালিত, সচেতনতায় র‍্যালি চলতি অর্থবছরে ৪১ লাখ নারী পাবেন ফ্যামিলি কার্ড: মাহ্দী আমিন পরিবারভিত্তিক তথ্যভাণ্ডার গড়ছে সরকার টানা ১০ দিনের ছুটি শেষে আজ খুলছে স্কুল-মাদরাসা এবিজি ইউনিভার্সিটি কাপ ২০২৬: রফিক-আশরাফুলের উপস্থিতিতে জমকালো উদ্বোধন জিয়াউর রহমান থেকে তারেক রহমান: জাপানের সঙ্গে সম্পর্কের নতুন সম্ভাবনা রপ্তানির চাপে কারখানা, অনিশ্চয়তায় শ্রমিকদের জীবিকা শাশুড়ির প্রতি ভালোবাসা ও কৃতজ্ঞতা প্রকাশের বিশেষ দিন আজ আজ থেকে কিংস অ্যারেনা ও আনভীর ক্রিকেট স্টেডিয়ামে জমবে লড়াই পাঁচ হাজার নারীকে স্বাবলম্বী করেছেন লিপি, পাশে থাকার আশ্বাস ডিসির

কালিয়ায় ৩দিন ব্যাপী ক্লাইমেট স্মার্ট কৃষি প্রযুক্তি মেলার উদ্বোধন

কাজী আরিফুল ইসলাম, বিশেষ প্রতিনিধি
  • প্রকাশের সময় : সোমবার, ১০ ফেব্রুয়ারি, ২০২৫
  • ৯০ বার পঠিত

নড়াইলের কালিয়ায় “কৃষিই সমৃদ্ধি” ক্লাইমেট স্মার্ট এগ্রিকালচার এন্ড ওয়াটার ম্যানেজমেন্ট প্রকল্পের আওতায় ক্লাইমেট স্মার্ট কৃষি প্রযুক্তি মেলা ২০২৫ এর উদ্বোধন করা হয়েছে। ৩ দিন ব্যাপী এ মেলায় ১০ টি স্টলে আধুনিক কৃষি যন্ত্রপাতির ব্যবহার ও পরামর্শ প্রদানের জন্য সুসজ্জিত বুথ স্থাপন করা হয়েছে।

সোমবার ( ১০ ফেব্রুয়ারি) সকালে উপজেলা চত্তর থেকে বর্নাঢ্য র‌্যালি শুরু হয়ে কৃষি অফিস মেলা চত্বরে এসে শেষ হয়। কৃষি অফিসের সামনে মেলায় উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ ইভা মল্লিকের সভাপতিত্বে ফিতা কেঁটে স্টল পরিদর্শন করেন প্রধান অতিথি উপজেলা নির্বাহী অফিসার মোঃ রাশেদুজ্জামান। এ মেলা চলবে (১০-১২) ফেব্রুয়ারি পর্যন্ত।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা প্রকৌশলী প্রনব কান্তি বল, উপজেলা প্রাণীসম্পদ কর্মকর্তা ডাঃ মোঃ আব্দুল মোমিন, কৃষি সম্প্রসারন অফিসার দিনাশ্রী বিশ্বাস, উপজেলা আনসার ও ভিডিপি প্রশিক্ষক মোঃ শাহরিয়ার আহমেদ ও বিভিন্ন ইউনিয়নের উপ সহকারি কৃষি কর্মকর্তা, কৃষক কৃষাণীসহ প্রমুখ।

এই ক্যাটাগরির আরো সংবাদ
  • © স্বত্ব সংরক্ষিত © ২০২৪ নড়াইলের কাগজ
পরিক্ষামূলক সম্প্রচার
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park