1. narailerkagoj@gmail.com : admin :
  2. habibabrac1995@gmail.com : Delowar@1999 :
  3. kalamsarder3@gmail.com : Kalam Sarder : Kalam Sarder
  4. tajiburs.tr@gmail.com : tajiburnarail :
  5. tanjimsheikh.mail@gmail.com : tanjim Sheikh : tanjim Sheikh
মেট্রোরেলের টিএসসি স্টেশন ১৬ ডিসেম্বর থেকে ১ জানুয়ারি পর্যন্ত বন্ধ থাকবে - নড়াইলের কাগজ
শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ০৬:২৮ পূর্বাহ্ন
শিরোনাম :
কালিয়ায় বিশ্ব হাতধোয়া দিবস পালিত, সচেতনতায় র‍্যালি চলতি অর্থবছরে ৪১ লাখ নারী পাবেন ফ্যামিলি কার্ড: মাহ্দী আমিন পরিবারভিত্তিক তথ্যভাণ্ডার গড়ছে সরকার টানা ১০ দিনের ছুটি শেষে আজ খুলছে স্কুল-মাদরাসা এবিজি ইউনিভার্সিটি কাপ ২০২৬: রফিক-আশরাফুলের উপস্থিতিতে জমকালো উদ্বোধন জিয়াউর রহমান থেকে তারেক রহমান: জাপানের সঙ্গে সম্পর্কের নতুন সম্ভাবনা রপ্তানির চাপে কারখানা, অনিশ্চয়তায় শ্রমিকদের জীবিকা শাশুড়ির প্রতি ভালোবাসা ও কৃতজ্ঞতা প্রকাশের বিশেষ দিন আজ আজ থেকে কিংস অ্যারেনা ও আনভীর ক্রিকেট স্টেডিয়ামে জমবে লড়াই পাঁচ হাজার নারীকে স্বাবলম্বী করেছেন লিপি, পাশে থাকার আশ্বাস ডিসির

মেট্রোরেলের টিএসসি স্টেশন ১৬ ডিসেম্বর থেকে ১ জানুয়ারি পর্যন্ত বন্ধ থাকবে

নড়াইলের কাগজ ডেস্ক :
  • প্রকাশের সময় : রবিবার, ৮ ডিসেম্বর, ২০২৪
  • ৬৬ বার পঠিত

আগামী ১৬ ডিসেম্বর, ২৫ ডিসেম্বর, ৩১ ডিসেম্বর এবং ১ জানুয়ারি পর্যন্ত মেট্রোরেলের টিএসসি স্টেশন বন্ধ রাখার সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় বহিরাগত নিয়ন্ত্রণ ও ক্যাম্পাসের সার্বিক পরিস্থিতি স্বাভাবিক রাখতে এ চার দিন টিএসসি স্টেশন বন্ধ রাখা হবে৷

রোববার (৮ ডিসেম্বর) বেলা সাড়ে ৩টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অফিসে সাংবাদিকদের সঙ্গে এক মতবিনিময়কালে বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টর সহযোগী অধ্যাপক সাইফুদ্দীন আহমদ।

প্রক্টর বলেন, দেশের ল এন্ড অর্ডার নিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টার এক সভায় আমি উপস্থিত ছিলাম। সেখানে আমি ক্যাম্পাসের সার্বিক পরিস্থিতি নিয়ন্ত্রণে মেট্রোরেলের টিএসসি স্টেশন ৪ দিন বন্ধ রাখার জন্য সুপারিশ করেছি।

এসময় যোগাযোগ সচিব মেট্রোরেলের ব্যবস্থাপনা পরিচালকে তাৎক্ষণিকভাবে এই ৪ দিন স্টেশনটি বন্ধ রাখতে বলেছেন। এ বিষয়ে শিগগিরই মেট্রোরেলকে আনুষ্ঠানিকভাবে চিঠি পাঠানো হবে।

তিনি বলেন, আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রবেশের ৬টি পয়েন্ট চাইলেই বন্ধ করতে পারি। কিন্তু ঠিকই মেট্রো স্টেশন দিয়ে লোকজন চলে আসবে। তাই আমরা মেট্রোরেলের টিএসসি স্টেশন বন্ধের সুপারিশ করলে সেটা গৃহীত হয়।

এই ক্যাটাগরির আরো সংবাদ
  • © স্বত্ব সংরক্ষিত © ২০২৪ নড়াইলের কাগজ
পরিক্ষামূলক সম্প্রচার
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park