
বিলির মাচ
“””””””””””
মিঠুয়ার রহমান
ও বড়ো বউ কহানে গিলি?
ফ্যাৎকইরে আয়,
মাচ কয়ডা কোট দিন
ব্যালা চাইলে যায়।
বিলির মাচ কিনিছি
আইজকে জাহা বইরে,
তাড়াতাড়ি দ্যাকদিন
গেলো নেই মইরে??
সোইন্দের সুমাই মাচ আনিচো
তাও কুঁচো কুঁচো,
কুটার সুমাই নেবেনে সব
বিলেই কুফুর ছুঁচো।
টেংরা বাইলে শোইল টাহি
জিয়েল মাগুর ফুটি,
সোইন্দের সুমাই নুনদি বাইলে
কিয়েইরে যে কুটি??
ছোটো ছোটো তিত ফুটি
বেইজে টেংরা কই,
চান্দা চুচড়ো কুটার জ্বালা
ক্যামন কইরে সই??
চিংড়ে পাপদা তারা বাইন
সর ফুটি আর রয়না,
কুটটি যাইয়ে মশার কামোড়
আর পরানে সয়না।
গাছিক খানিক মাচ কিনিছে
এক টাহা নেই আয়,
দার উদোর কইরে খালি
বালো বালো খায়।
অতো কতা কইসনে দি
থোইলে ডারে খোল,
চান্দা চুচড়ো আলু কুঁচোই
রানবি আইজকে জোল।
বিলির মাচ খাতি মজা
খালি ত্যালে বরা,
শাগ পাতা দিয়ে রানবি
থাহে যদি মরা।
কদু শাগ আলু আর
শোইল কই টাহি,
শুন্য শুন্য তরকারি রান
খাতি পারি নাহি।
পাল্লী কয়ডা সুহোই রাহিস
শুঁটকি টুটকি কইরে,
কুমড়ো বড়ি ডুমোইর দিয়ে
খাবি বছর বইরে।
মাচ কুটটি কত কষ্ট
তুমি যদি জাইন্তে,
তালি কি আর অসুমাইয়ে
এতো মাচ আইনতে????
মিজাজ খারাপ কইরে না আর
এ্যন্নে তুমি সরো,
কুঁচো কুঁচো মাচ কুটাইয়ে
বউ শায়েস্তা করো।
বিলির মাচের সাদের কতা
জানে সর্বজনে,
খায়ার পরে কষ্ট টস্ট
থাকপে নানে মনে।
আগের মতন নেইতো মাচ
গাঙ্গে বিলি খালে,
আইজকে কয়ডা মাচ বাদিছে
মুল্লা বিটার জালে।
দেশি মাচ দেকলি আমার
মন যে ক্যামন করে,
যাও আছে আর পাবিনা
ফুরোয় গিলি পরে।