
তৈল বিদ্যা
,,,,,,,,,,,,,,,,,,
মিঠুয়ার রহমান
আমি ভাই অত শত বুঝি না,
কারো কাজে দোষ ত্রুটি খুঁজি না।
কারো সাথে রাগ করে চলি না,
মিথ্যা বৈ সত্যটা বলি না।
যে যা বলে তাই শুধু শুনে যাই,
জ্বি হুজুর জ্বি হুজুর বলি ভাই।
দু’য়ে দু’য়ে পাঁচ যদি বলে কেউ,
তেল দিয়ে জ্বি হুজুর তুলি ঢেউ।
অন্যায়কে অন্যায় বলিনা,
সৎ পথে কখনো যে চলিনা।
গুরুজনে যা বলে তাই করি,
প্রয়োজনে লিডারের পায়ে ধরি।
ঠিক বলি যাই বলে লিডারে,
যেনো আমি দুদু খাই ফিডারে।
বড় নেতা যাই বলে ঠিক ঠিক,
ন্যায় অন্যায় ভাবি নাতো কোনো দিক।
শুধু মারি তেল ঠিক জা’গাতে,
আসলকে নকল থেকে ভাগাতে।
পদ চাটি স্বার্থকে হাচিলে,
পাবো সব আগে নিজে বাঁচিলে।
নেতাদের রাজি খুশি করিতে,
পারি তাদের পদ যুগল ধরিতে।
মানিনা কে কী বলে ভাই,
আমি শুধু তেল টুকু মেরে যাই।
নীতিকথা বলি শুধু মুখে ভাই,
এছাড়া যেনো কোনো উপায় নাই।
নতজানু শিরদাঁড়া শক্তের অভাবে,
দেশ শেষ তেলবাজের তেলমারা স্বভাবে।