
বে-রসিক ভিডিও ক্লিপ
******************
মিঠুয়ার রহমান
বাবা মায়ের দুশ্চিন্তা
কন্যা বড় হলো,
চাকরি বাকরি দরকার তাই
নেতার কাছে চলো।
লেখা পড়া যাই করুক
কচি বয়স হলে,
চাকরি হবে অনায়াসে
নেতা দিবেন বলে।
চাকরির আশায় বাবা মায়ে
নেতার কাছে যায়,
কন্যা দেখে নেতার মাথা
ঘুরে গেলো হায়!
হানি ট্র্যাপে পড়ে নেতা
এবার গেলো ফেঁসে,
বে-রশিক ভিডিও ক্লিপ
ছড়িয়ে পড়লো দেশে।
ক্যাঠায় য্যানো ক্যামেরা এক
রেখেছিলো পুতে,
দেশের মানুষ দেখতে পেলো
নেতায় দিলো মুতে।
আবোল তাবোল বলে নেতা
সাথে দল বল,
সত্য মিথ্যা যাচাই করতে
হায়রে কত ছল!
ব্যাডা মানুষ কাবু যেনো
মেয়ে লোকের তরে,
আবাল বৃদ্ধ বনিতা তাই
ব্যস্ত বদ্ধ ঘরে।
কিছু আসে সামনে তাহার
কিছু থাকে বাইরে,
ব্যাডা মাইনষের উপরে অহন
কোনো বিশ্বাস নাইরে।
এতো কিছু করলো নেতা
পদ পদবীর জোরে,
পদও নাই পদবী নাই
মাথা শুধু ঘোরে।