1. narailerkagoj@gmail.com : admin :
  2. habibabrac1995@gmail.com : Delowar@1999 :
  3. kalamsarder3@gmail.com : Kalam Sarder : Kalam Sarder
  4. tajiburs.tr@gmail.com : tajiburnarail :
  5. tanjimsheikh.mail@gmail.com : tanjim Sheikh : tanjim Sheikh
বেশি লাফাইও নাহ্ - নড়াইলের কাগজ
শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ০৭:৩১ পূর্বাহ্ন
শিরোনাম :
কালিয়ায় বিশ্ব হাতধোয়া দিবস পালিত, সচেতনতায় র‍্যালি চলতি অর্থবছরে ৪১ লাখ নারী পাবেন ফ্যামিলি কার্ড: মাহ্দী আমিন পরিবারভিত্তিক তথ্যভাণ্ডার গড়ছে সরকার টানা ১০ দিনের ছুটি শেষে আজ খুলছে স্কুল-মাদরাসা এবিজি ইউনিভার্সিটি কাপ ২০২৬: রফিক-আশরাফুলের উপস্থিতিতে জমকালো উদ্বোধন জিয়াউর রহমান থেকে তারেক রহমান: জাপানের সঙ্গে সম্পর্কের নতুন সম্ভাবনা রপ্তানির চাপে কারখানা, অনিশ্চয়তায় শ্রমিকদের জীবিকা শাশুড়ির প্রতি ভালোবাসা ও কৃতজ্ঞতা প্রকাশের বিশেষ দিন আজ আজ থেকে কিংস অ্যারেনা ও আনভীর ক্রিকেট স্টেডিয়ামে জমবে লড়াই পাঁচ হাজার নারীকে স্বাবলম্বী করেছেন লিপি, পাশে থাকার আশ্বাস ডিসির

বেশি লাফাইও নাহ্

কবি মিঠুয়ার রহমান:
  • প্রকাশের সময় : শনিবার, ৪ জুলাই, ২০২৬
  • ১৯৩ বার পঠিত

বেশি লাফাইও নাহ্
****************
মিঠুয়ার রহমান

একজনের বিপদ দেখে
আরেক জনে লাফায়,
একে অন্যের ধ্বংসের তরে
মনে প্রাণে দাপায়।

সমর্থকরা ফেইস বুকে
আহা উহু রবে,
খিস্তি খেউড় করছে সদা
চৌদ্দগুষ্ঠি সবে।

7 আপ আর 3 পিস
মডার্ণ মুদ্রা দোষ,
তিলকে তারা তাল করে
বাড়ায় জনরোষ।

যাদের সাথেই খেলা হোক
করবে রাজনীতি,
হিসাব নিকাশে পাক্কা উভয়
সে কী ভয়ভীতি!

তাঁদের চেয়েও ভালো দল
বিশ্বকাপেই আছে,
নাদানের মত তারা কী
কথায় কথায় নাচে?

যার বিয়ে তার হুস নেই
পড়শীর কান্নাকাটি,
পাড়া মহল্লায় বন্ধ বান্ধব
বাঁধায় ঝগড়াঝাটি

ভালোর দিনে ভালো সবাই
মন্দের দিনে মন্দ,
সবার পাছায় আছে কিন্তু
কেলেংকারির গন্ধ।

বেশি লাফাইও নাহ্
অন্যের বিপদ দেখে,
আস্তা কুঁড়ে ফেলে যাবে
অহংকারী রেখে।

এই ক্যাটাগরির আরো সংবাদ
  • © স্বত্ব সংরক্ষিত © ২০২৪ নড়াইলের কাগজ
পরিক্ষামূলক সম্প্রচার
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park