
বি,এ পাস সভাপতি
*****************
মিঠুয়ার রহমান
কী যে একটা ঝামেলা
পাকাইছে সরকার!!
সভাপতি হতে গেলে
বি,এ পাস দরকার।
আতি নেতা পাতি নেতা
ছোট বড় যত,
বি,এ পাসের অভাবে
বাদ পড়ছে কত।
সামনে দিয়ে চলে যাচ্ছে
সভাপতির চেয়ার,
অনিচ্ছাতেও করতে হচ্ছে
শিক্ষিতদের কেয়ার।
রাম শাম যদু মধু
ইচ্ছে মত ধরে,
সভাপতি হবে না আর
আগের মত করে।
সভাপতি হওয়ার পরে
করবে আরাম আয়েশ,
বি,এ পাসের কথা শুনে
মিটে গেলো খায়েশ।
শিক্ষিত লোক দিতে হবে
শিক্ষা প্রতিষ্ঠানে,
যোগ্য লোকই বুঝবে তখন
সভাপতির মানে।
বসে বসে আঙ্গুল চোষো
স্বপ্ন ভঙ্গের দল,
সারা দেশে শিক্ষাঙ্গনে
চলবে না যে ছল।
সৎ যোগ্য লোক গুলো
সভাপতি হলে,
সমাজ থেকে চোগলখুরি
সহজে যাবে চলে।
উচিত কথা বলার জন্যে
রাগ করলা ভাই?
রাম শাম যদু মধুর
কোনো খানা নাই।