
প্রিয় জহুরুল ইসলাম স্যার
***********************
মিঠুয়ার রহমান-
মিষ্ট ভাষী সদা হাঁসি
লেগে থাকে মুখে,
অল্প পেয়ে অধিক খুশি
সদা থাকেন সুখে।
মুচকি মুচকি হাঁসি দিয়ে
সব করেছেন জয়,
দায়িত্ব পালনে সর্বদা
তিনি অকুতোভয়।
নম্র ভদ্র মার্জিত আর
অন্যায়ে আপোষ হীন,
দেশ ও জাতির সেবা করেন
তিনি রাত্রি দিন।
যশোর জেলার কৃতি সন্তান
মেধাবী এক ছাত্র,
সুনাম ও সুব্যবহারে
সবার প্রিয় পাত্র।
মিষ্টি মিষ্টি চেহারা আর
লাজুক লাজুক ভাব,
ঠান্ডা মাথার অফিসার
অতি সুন্দর স্বভাব।
নিজ গুণে অল্প ক্ষণে
কর্ম দক্ষতায়,
পৌঁছে যাবেন নিশ্চিত তিনি
অনন্য উচ্চতায়।
হাস্যোজ্জ্বল বুদ্ধিদীপ্ত
মিশুক অতিশয়,
অন্যায়ে কাছে কভু
মাথা নত নয়।
সাফল্যময় জীবন গড়ুন
আশীষ করি প্রাণে,
মনুষ্যত্বের দ্যুতি ছড়ান
শুভ্র নীলের ঘ্রাণে।❤️❤️❤️