1. narailerkagoj@gmail.com : admin :
  2. habibabrac1995@gmail.com : Delowar@1999 :
  3. kalamsarder3@gmail.com : Kalam Sarder : Kalam Sarder
  4. tajiburs.tr@gmail.com : tajiburnarail :
  5. tanjimsheikh.mail@gmail.com : tanjim Sheikh : tanjim Sheikh
পলায়নের অভিযোগে আইন মন্ত্রণালয়ের প্রশাসনিক কর্মকর্তা বরখাস্ত - নড়াইলের কাগজ
শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ১১:২২ পূর্বাহ্ন
শিরোনাম :

পলায়নের অভিযোগে আইন মন্ত্রণালয়ের প্রশাসনিক কর্মকর্তা বরখাস্ত

নড়াইলের কাগজ ডেস্ক :
  • প্রকাশের সময় : শনিবার, ৫ জুলাই, ২০২৫
  • ১২৮ বার পঠিত

অসদাচরণ ও পলায়নের গুরুতর অভিযোগে আইন মন্ত্রণালয়ের আইন ও বিচার বিভাগের প্রশাসনিক কর্মকর্তা মোহাম্মদ আনিসুর রহমানকে সাময়িকভাবে বরখাস্ত (সাসপেন্ড) করা হয়েছে।

এ বিষয়ে অফিস আদেশ জারি করেছে আইন মন্ত্রণালয়ের আইন ও বিচার বিভাগ।

গত ৩ জুলাই জারি করা আদেশে বলা হয়, আইন মন্ত্রণালয়ের আইন ও বিচার বিভাগের প্রশাসনিক কর্মকর্তা মোহাম্মদ আনিসুর রহমানের বিরুদ্ধে সরকারি কর্মচারী (শৃঙ্খলা ও আপিল) বিধিমালা, ২০১৮ এর ৩(খ) ৩ (গ) বিধিমতে অসদাচরণ ও পলায়নের অভিযোগে বিভাগীয় মামলা রুজু করা হয়েছে।
‘যেহেতু অভিযুক্ত কর্মচারীর বিরুদ্ধে আনীত অভিযোগ গুরুতর এবং অভিযোগ পূর্ণাঙ্গ তদন্তের স্বার্থে তাকে অবিলম্বে সাময়িকভাবে বরখাস্ত করা যুক্তিযুক্ত ও অপরিহার্য মর্মে কর্তৃপক্ষের কাছে প্রতীয়মান হয়েছে; সেহেতু আনিসুর রহমানকে সরকারি কর্মচারী (শৃঙ্খলা ও আপিল) বিধিমালা, ২০১৮ এর বিধি ১২ অনুযায়ী সাময়িকভাবে চাকরি থেকে বরখাস্ত (সাসপেন্ড) করা হলো। বরখাস্তকালীন অভিযুক্ত কর্মচারী প্রচলিত বিধি মোতাবেক খোরাকি ভাতা পাবেন।

এই ক্যাটাগরির আরো সংবাদ
  • © স্বত্ব সংরক্ষিত © ২০২৪ নড়াইলের কাগজ
পরিক্ষামূলক সম্প্রচার
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park