1. narailerkagoj@gmail.com : admin :
  2. habibabrac1995@gmail.com : Delowar@1999 :
  3. kalamsarder3@gmail.com : Kalam Sarder : Kalam Sarder
  4. tajiburs.tr@gmail.com : tajiburnarail :
  5. tanjimsheikh.mail@gmail.com : tanjim Sheikh : tanjim Sheikh
মাগুরায় গ্রাম আদালত কার্যক্রম নিয়ে স্থানীয় অংশীজনদের সমন্বয় সভা
শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ০৪:৪৫ পূর্বাহ্ন
শিরোনাম :
কালিয়ায় বিশ্ব হাতধোয়া দিবস পালিত, সচেতনতায় র‍্যালি চলতি অর্থবছরে ৪১ লাখ নারী পাবেন ফ্যামিলি কার্ড: মাহ্দী আমিন পরিবারভিত্তিক তথ্যভাণ্ডার গড়ছে সরকার টানা ১০ দিনের ছুটি শেষে আজ খুলছে স্কুল-মাদরাসা এবিজি ইউনিভার্সিটি কাপ ২০২৬: রফিক-আশরাফুলের উপস্থিতিতে জমকালো উদ্বোধন জিয়াউর রহমান থেকে তারেক রহমান: জাপানের সঙ্গে সম্পর্কের নতুন সম্ভাবনা রপ্তানির চাপে কারখানা, অনিশ্চয়তায় শ্রমিকদের জীবিকা শাশুড়ির প্রতি ভালোবাসা ও কৃতজ্ঞতা প্রকাশের বিশেষ দিন আজ আজ থেকে কিংস অ্যারেনা ও আনভীর ক্রিকেট স্টেডিয়ামে জমবে লড়াই পাঁচ হাজার নারীকে স্বাবলম্বী করেছেন লিপি, পাশে থাকার আশ্বাস ডিসির

মাগুরায় গ্রাম আদালত কার্যক্রম নিয়ে স্থানীয় অংশীজনদের সমন্বয় সভা

নড়াইলের কাগজ ডেস্ক :
  • প্রকাশের সময় : বুধবার, ১৬ সেপ্টেম্বর, ২০২৬
  • ১২৪ বার পঠিত

গ্রাম আদালত সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধি এবং স্থানীয় পর্যায়ে এর কার্যক্রম আরও কার্যকর করতে মাগুরায় স্থানীয় অংশীজনদের নিয়ে সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (১৬ সেপ্টেম্বর) মাগুরা জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি ছিলেন মাগুরার জেলা প্রশাসক মোতাকাব্বীর আহমেদ। সভাপতিত্ব করেন স্থানীয় সরকারের উপপরিচালক মোহাম্মদ আরিফুল ইসলাম সরদার।

সভায় স্থানীয় পর্যায়ে ছোটখাটো বিরোধ দ্রুত ও সহজে নিষ্পত্তিতে গ্রাম আদালতের ভূমিকা, সাধারণ মানুষের মধ্যে এ সেবা সম্পর্কে সচেতনতা বৃদ্ধি এবং সংশ্লিষ্ট সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানগুলোর মধ্যে সমন্বয় জোরদারের বিষয়ে আলোচনা করা হয়।

সভায় যুব উন্নয়ন অধিদপ্তরের উপপরিচালক ফিরোজ আহমেদ, মহিলা বিষয়ক অধিদপ্তরের উপপরিচালক আব্দুল আওয়াল, বিভিন্ন এনজিও ও প্রিন্ট মিডিয়ার প্রতিনিধিসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এছাড়া গ্রাম আদালত কার্যক্রমের জেলা ব্যবস্থাপক জেনারুল ইসলাম জিন্নাহ, মাগুরা সদর উপজেলা সমন্বয়কারী মোহাম্মদ রাসেদুল কবির, আবুল মনসুর আব্দুল্লাহসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা সভায় অংশ নেন।

প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক মোতাকাব্বীর আহমেদ বলেন, গ্রাম আদালতের সেবা সম্পর্কে প্রত্যন্ত অঞ্চলের সাধারণ মানুষকে অবহিত করতে জেলা জুড়ে ব্যাপক প্রচার-প্রচারণা প্রয়োজন। জনগণের দোরগোড়ায় সহজ ও দ্রুত বিচারসেবা পৌঁছে দিতে সংশ্লিষ্ট সবাইকে সমন্বিতভাবে কাজ করার আহ্বান জানান।

সভায় গ্রাম আদালতের কার্যক্রম আরও গতিশীল করা এবং সাধারণ মানুষের কাছে এ সেবার সুযোগ ও পদ্ধতি তুলে ধরতে বিভিন্ন উদ্যোগ গ্রহণের ওপর গুরুত্ব দেওয়া হয়।

এই ক্যাটাগরির আরো সংবাদ
  • © স্বত্ব সংরক্ষিত © ২০২৪ নড়াইলের কাগজ
পরিক্ষামূলক সম্প্রচার
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park