1. narailerkagoj@gmail.com : admin :
  2. habibabrac1995@gmail.com : Delowar@1999 :
  3. kalamsarder3@gmail.com : Kalam Sarder : Kalam Sarder
  4. tajiburs.tr@gmail.com : tajiburnarail :
  5. tanjimsheikh.mail@gmail.com : tanjim Sheikh : tanjim Sheikh
নড়াইলে অনলাইন জুয়া-প্রতারণার অভিযোগে ৯ জন গ্রেপ্তার
শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ০৯:১০ পূর্বাহ্ন
শিরোনাম :
কালিয়ায় বিশ্ব হাতধোয়া দিবস পালিত, সচেতনতায় র‍্যালি চলতি অর্থবছরে ৪১ লাখ নারী পাবেন ফ্যামিলি কার্ড: মাহ্দী আমিন পরিবারভিত্তিক তথ্যভাণ্ডার গড়ছে সরকার টানা ১০ দিনের ছুটি শেষে আজ খুলছে স্কুল-মাদরাসা এবিজি ইউনিভার্সিটি কাপ ২০২৬: রফিক-আশরাফুলের উপস্থিতিতে জমকালো উদ্বোধন জিয়াউর রহমান থেকে তারেক রহমান: জাপানের সঙ্গে সম্পর্কের নতুন সম্ভাবনা রপ্তানির চাপে কারখানা, অনিশ্চয়তায় শ্রমিকদের জীবিকা শাশুড়ির প্রতি ভালোবাসা ও কৃতজ্ঞতা প্রকাশের বিশেষ দিন আজ আজ থেকে কিংস অ্যারেনা ও আনভীর ক্রিকেট স্টেডিয়ামে জমবে লড়াই পাঁচ হাজার নারীকে স্বাবলম্বী করেছেন লিপি, পাশে থাকার আশ্বাস ডিসির

নড়াইলে অনলাইন জুয়া-প্রতারণার অভিযোগে ৯ জন গ্রেপ্তার

নড়াইল অফিস:
  • প্রকাশের সময় : সোমবার, ২১ সেপ্টেম্বর, ২০২৬
  • ১১৭ বার পঠিত
নড়াইলে অনলাইন জুয়া-প্রতারণার অভিযোগে ৯ জন গ্রেপ্তার

নড়াইলে অনলাইন জুয়া ও প্রতারণামূলক কর্মকাণ্ড পরিচালনার অভিযোগে একটি চক্রের প্রধানসহ ৯ জনকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। অভিযানের সময় তাদের কাছ থেকে অনলাইন জুয়া ও প্রতারণায় ব্যবহৃত বেশ কয়েকটি মোবাইল ডিভাইস উদ্ধার করা হয়েছে।

সোমবার (২১ সেপ্টেম্বর) দুপুরে  নড়াইল পুলিশ সুপারের কার্যালয়ে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে এসব তথ্য জানান পুলিশ সুপার মোহাম্মদ আল মামুন সিকদার।

পুলিশের দেওয়া তথ্য অনুযায়ী, রোববার (২০ সেপ্টেম্বর) গোপন সংবাদের ভিত্তিতে লোহাগড়া উপজেলার ঝামারঘোপ বাজার এলাকায় অভিযান পরিচালনা করে ডিবির একটি দল। এ সময় ‘মা’ ফার্মেসি থেকে ফরহাদ হোসেন (২৬), সজীব হোসেন (৩০), প্রসেনজিৎ মজুমদার (৩০), জমির মোল্যা (৪৫), আলাউদ্দীন মোল্যা (২৮), লাহু মিনহাজ (২৪), নাজমুল মোল্যা (২৬), ফরিদ হোসেন (২৮) ও বিবেক বিশ্বাস (২৫)কে গ্রেপ্তার করা হয়।

পুলিশ জানায়, গ্রেপ্তার ফরহাদ হোসেনকে চক্রটির প্রধান এবং সজীব হোসেনকে তার অন্যতম সহযোগী হিসেবে শনাক্ত করা হয়েছে।

প্রেস ব্রিফিংয়ে পুলিশ সুপার জানান, গ্রেপ্তারদের কাছ থেকে উদ্ধার করা মোবাইল ডিভাইসের তথ্য বিশ্লেষণ করে 1xBet, Melbet, Ck44.Com ও F11সহ বিভিন্ন অনলাইন প্ল্যাটফর্ম ও অ্যাপ ব্যবহারের তথ্য পাওয়া গেছে। একই সঙ্গে অনলাইন লেনদেনের তথ্যও পাওয়া গেছে। চক্রটি ‘ইলিশের বাড়ি চাঁদপুর’, ‘নাহিদ ওয়ার্ল্ড’, ‘কলম প্যাকেজিং’, ‘কাকলী ফার্নিচার’, ‘ইলিশ ভাইয়া চাঁদপুর’ ও ‘অনলাইন বিডি’সহ বিভিন্ন আকর্ষণীয় নাম ব্যবহার করে বিজ্ঞাপন প্রচারের মাধ্যমে সাধারণ মানুষের সঙ্গে প্রতারণা করে আসছিল বলে প্রাথমিকভাবে তথ্য পাওয়া গেছে।

এ ঘটনায় গ্রেপ্তারদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে। পাশাপাশি অনলাইন প্রতারণার সঙ্গে আরও কেউ জড়িত কি না, তা জানতে তদন্ত অব্যাহত রয়েছে।

প্রেস ব্রিফিংয়ে পুলিশ সুপার অনলাইনে কোনো পণ্য বা সেবার বিজ্ঞাপন দেখে সরাসরি অর্থ লেনদেন না করে সংশ্লিষ্ট ব্যক্তি বা প্রতিষ্ঠানের পরিচয় ও বিশ্বাসযোগ্যতা যাচাই করার আহ্বান জানান। প্রতারণা এড়াতে লোভনীয় অফার ও বিজ্ঞাপনের ক্ষেত্রে সবাইকে সতর্ক থাকার পরামর্শ দেন তিনি।

এ সময় অতিরিক্ত পুলিশ সুপার নূর-ই আলম সিদ্দিকী, মোস্তাফিজুর রহমান, জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) ওসি মো. আলাউদ্দিনসহ পুলিশের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা উপস্থিত ছিলেন।

এই ক্যাটাগরির আরো সংবাদ
  • © স্বত্ব সংরক্ষিত © ২০২৪ নড়াইলের কাগজ
পরিক্ষামূলক সম্প্রচার
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park